আন্তর্জাতিক

এই ৭ রাজ্যই বলে দিবে কে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল গণনা ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। হোটাইট হাউজের মসনদে কে বসছেন তা নিয়ে নজর রাখছে পুরো বিশ্ব। ইতোমধ্যেই অনেকগুলো অঙ্গরাজ্য থেকে নির্বাচনের ফলাফল হাতে এসেছে।

এখন পর্যন্ত এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। তিনি পেয়েছেন ২৩৮ ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩ ইলেকটোরাল ভোট। তবে এখনো গণনা চলছে ৭টি রাজ্যে। এতে এগিয়ে আছেন ট্রাম্পই। যদি এটি শেষ পর্যন্ত অব্যাহত থাকে তাহলে ট্রাম্পই পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন।

এখনও ভোট গণনা চলছে যেসব রাজ্যে তা হলো, নেভাডা, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন ও মেইনে।

এগুলোর মধ্যে নেভাডা ও মেইনে এখনো সামান্য এগিয়ে আছেন বাইডেন। তবে বাকি সবগুলোতে এগিয়ে ট্রাম্প। এরইমধ্যে বড় জয়ের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আজ রাতে এ নিয়ে তিনি বক্তব্য দেবেন এবং জয়ের ঘোষণা দেবেন। যদিও বাইডেন বলছেন, তারাই জয়ের পথে রয়েছে। তিনি বলেন, এখনো যেসব রাজ্যে ডেমোক্রেটরা পিছিয়ে আছে সেখানে ডাকযোগে আসা ভোটের গণনা বাকি রয়েছে।

এগুলো গণনা হলে তারাই এগিয়ে যাবে। কে হবেন মার্কিন প্রেসিডেন্ট তা এই ৭ রাজ্যের হিসেবের ওপরই নির্ভর করছে। এগুলোতে জয় পেলে বাইডেন আপাতত এগিয়ে থাকলেও বিজয়ী হবেন ট্রাম্পই।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

বর্তমান সংসদ জনগণের প্রত্যাশার কেন্দ্র: ভারপ্রাপ্ত স্পিকার

সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা ব...

ইরান ইস্যুতে দ্বিমুখী চাপে ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটানোর পথ খুঁজতে...

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

নোয়াখালীতে বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা