আন্তর্জাতিক

তালেবানদের শান্তিচুক্তি প্রত্যাখ্যান করলেন আফগান প্রেসিডেন্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানদের করা শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি। এ খবর জানায় কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরা বলে, দীর্ঘদিন পরে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পাদিত শান্তিচুক্তিকে যখন দেখা হচ্ছে ঐতিহাসিক এক চুক্তি হিসেবে, তখনই তা বাধার মুখে পড়ছে। কারণ, এই চুক্তি নিয়ে আপত্তির কথা জানিয়েছেন আশরাফ গণি। তিনি বলেছেন, চুক্তিতে বন্দিবিনিময় নিয়ে যে অংশ রয়েছে সে বিষয়ে তিনি একমত নন।

তালেবানদের করা এ চুক্তির একটি অংশে আফগান সরকারের কাছে বন্দি থাকা ৫০০০ তালেবানকে মুক্তি দেয়ার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে সরকার ও তালেবানদের মধ্যে সরাসরি আলোচনার শর্তে তাদেরকে মুক্তি দেয়া হবে। কাতারের রাজধানী দোহায় চুক্তি স্বাক্ষরের একদিন পরে রোববার কাবুলে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট গণি।

তিনি বলেন, ৫০০০ তালেবান বন্দিকে মুক্তি দেয়ার কোনো প্রতিশ্রুতি দেয়নি আফগান সরকার। তাছাড়া তিনি বলেন, আফগানিস্তানের সরকার কি করবে তা নির্ভর করে শুধুই আফগান সরকারের ওপর।

শান্তি চুক্তি স্বাক্ষরের পর বড় আশা দেখা দেয় যে, আফগানিস্তানে আন্তঃআফগান আলোচনার পথ উন্মুক্ত হবে। সেখানে সব দলের মধ্যে আলোচনার মধ্যে রাজনৈতিক সঙ্কট উত্তরণ ঘটবে, শান্তি হবে টেকসই। এর আগে আফগান সরকারকে হাতের পুতুল বলে আখ্যায়িত করে তাদের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে এসেছে তালেবানরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা