আন্তর্জাতিক

করোনা ভাইরাসে ৩ হাজার ছাড়ালো মৃতের সংখ্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা ভাইরাস নামে পরিচিত কোভিড-১৯ আক্রান্ত হয়ে চীনে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার নয়শ ১২ জনে। আর বিশ্বব্যাপী এখন পর্যন্ত এ ভাইরাসে মৃত্যু হয়েছে তিন হাজার ৪১ জনের।

আজ (০২ মার্চ) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে যারা মারা গেছেন তারা সবাই হুবেই প্রদেশের। এছাড়া, চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০২ জন। জানুয়ারির পর এ পর্যন্ত একদিনে সবচেয়ে কম আক্রান্তের সংখ্যায় এটি।

চীনের পর করোনা ভাইরাসে সবচে বেশি মৃত্যু হয়েছে ইরানে। এ পর্যন্ত দেশটি ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি, সেখানে মৃত্যু হয়েছে ৩৪ জনের। দক্ষিণ কোরিয়ায় মৃত্যু হয়েছে ২০ জনের। জাপানে ১২ জন, হংকং ও ফ্রান্সে ২ জন করে মোট ৪ জন মারা গেছেন। গতকাল যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় একজন করে মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে ফিলিপাইন, তাইওয়ান, থাইল্যান্ডে একজন করে মারা গেছেন।

চীনের বাইরে বিভিন্ন দেশে প্রতিনিয়ত করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতের সংখ্যা বাড়ছে। ইতালিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ৬শ' ৯৪ জন।

আজ সোমবার (২ মার্চ) দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৪৭৬ জন আক্রান্ত হয়েছে। যা চীনে নতুন আক্রান্তের দ্বিগুনেরও বেশি। এনিয়ে দেশটিতে আক্রান্ত সংখ্যা ৪ হাজার ছাড়ালো।

করোনা ভাইরাস এরই মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের ৫০ টির বেশি দেশে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা