আন্তর্জাতিক

তুরস্কে ভূমিকম্পের ঘটনায়  নিহতের সংখ্যা বেড়ে ৭৬

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের এজিয়ানের ইজমির শহরে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬২ জনে। রোববার (০১ নভেম্বর ) দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

আহত ৯৬২ জনের মধ্যে ৭৪৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, বাকী ২১৯ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ধ্বংসস্তুপ থেকে এ পর্যন্ত ১০৫ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৮ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরীকে। ভূমিকম্পের পরপরই বিভিন্ন স্থানে ১ হাজার ৮৬৪টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। তবে বর্তমানে মোট আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ২ হাজার ৩৮টি করা হয়েছে।

এছাড়া ইজমির শহরেই তাবু স্থাপন করা হয়েছে ৩ হাজার ৫৪৫টি। এর মধ্যে ৫৭টি সাধারণ কার্যক্রম পরিচালনার জন্য। তাবুগুলোতে ২৪ হাজার ৩৮২টি কম্বল, ১৩ হাজার ২৮০টি বিছানা ও ৫ হাজার ৫০০টি স্লিপিং সেট ও ২ হাজার ৬৫৭টি রান্নাঘর ও চারটি গোসলখানা স্থাপন করা হয়েছে।

তুরস্কের স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৫১ মিনিটে ৬.৬ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬.৫৪ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ১ হাজার ৪৪ বার হয়েছে মৃদু কম্পন। এর মধ্যে ৪৩টি ছিল শক্তিশালী। রিখটার স্কেলে যেগুলোর মাত্রা ছিল ৪ এর ওপরে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা