আন্তর্জাতিক

ভারতে করোনাক্রান্ত ৮০ লাখ, শীতে প্রকোপ বাড়বে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে। শীতে সম্ভাব্য দ্বিতীয় ঢেউ আসার অপেক্ষায় থাকা দেশটি এখন মহামারিতে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৮৮১ জন নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ৪০ হাজার ২০৩ জন। আর মৃত্যু হয়েছে ১২ হাজার ৫২৭ জন।

সরকারি হিসাব অনুসারে আলজাজিরার খবরে এসব তথ্য মিলেছে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনবহুল ভারতে ১৩০ কোটি মানুষের বসবাস। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান।

এখন পর্যন্ত ৮৯ লাখ মার্কিন নাগরিক এ অতিসংক্রামক রোগটিতে আক্রান্ত হয়েছেন। গত সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা চূড়ায় পৌঁছানোর পর থেকে ভারতে অবস্থা ক্রমে অবনতি ঘটছে।

তবে আক্রান্তের তুলনায় মৃত্যুর সংখ্যা কমই বলা চলে। গত একদিনে সেখানে ৫১৭ জন এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাম্প্রতিক ভাষণে করোনার বিষয়ে উদাসীন হয়ে পড়ায় জনগণকে প্রয়োজনীয় সতর্ক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা