ক্যারোলিন লিভিট । ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেন লিভিট

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্যারোলিন লিভিট (২৮)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ক্যারোলিন লিভিটের পদ ছাড়ার বিষয়টি জানান ট্রাম্প। পোস্টে ক্যারোলিনকে নিজের ‘সবচেয়ে বিশ্বস্ত কর্মীদের একজন’ উল্লেখ করে তিনি বলেন, শিশু সন্তান ও পরিবারকে সময় দেওয়ার জন্য হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্যারোলিন। তিনি তার পরিস্থিতি বুঝতে পারছেন এবং এ সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন।

ট্রাম্প আরও বলেন, ক্যারোলিন হোয়াইট হাউসের ইতিহাসের সেরা প্রেস সেক্রেটারিদের একজন। ২০১৮ সাল থেকে হোয়াইট হাউসে একজন প্রকৃত নেত্রী হিসেবে ন্যায়বিচার, স্বাধীনতা ও মুক্তির জন্য তিনি অসাধারণ কাজ করেছেন।

ট্রাম্প জানান, হোয়াইট হাউসের দায়িত্ব ছাড়ার পরও ক্যারোলিন তার একজন ‘আউটসাইড উপদেষ্টা’ হিসেবে কাজ করবেন। পাশাপাশি রিপাবলিকান পার্টির ভেতরে তিনি একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখবেন।

২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা দায়িত্ব ছেড়েছেন। চলতি ২০২৬ সালের প্রথম আট মাসে বিদায় নেওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম, শ্রমমন্ত্রী লোরি মিশেল শ্যাভেজ ডি রেমার এবং অভিবাসন ও কাস্টমস বিষয়ক পুলিশ বাহিনী আইসিইর প্রধান টড লিওন। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো ক্যারোলিন লিভিটের নাম।

তবে অন্য কর্মকর্তাদের সঙ্গে ক্যারোলিনের বিদায়ের কারণের পার্থক্য রয়েছে। প্রশাসনের চাপের মুখে অন্যরা পদত্যাগ করলেও ক্যারোলিন মাতৃত্বজনিত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

২৮ বছর বয়সী ক্যারোলিন লিভিট ও তার স্বামী নিকোলাস গত মে মাসে ভিভিয়ানা নামে এক কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। ভিভিয়ানা তাদের দ্বিতীয় সন্তান।

সন্তানের জন্মের আগে এপ্রিল মাসে মাতৃত্বকালীন ছুটিতে যান ক্যারোলিন। সন্তান জন্মের পর নিয়মিত না হলেও মাঝে মাঝে কর্মস্থলে ফিরতেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে সর্বশেষ জুলাইয়ের মাঝামাঝি ব্রিফিং করেন ক্যারোলিন।

ট্রাম্পের সঙ্গে ক্যারোলিনের রাজনৈতিক সম্পর্ক শুরু হয় ২০২১ সালে। ওই বছরের জানুয়ারিতে তিনি ট্রাম্পের ব্যক্তিগত প্রেস সেক্রেটারি ও স্পিচরাইটার হিসেবে দায়িত্ব নেন। পরবর্তী সময়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অন্যতম বিশ্বস্ত কর্মী হয়ে ওঠেন তিনি।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর ২০২৫ সালে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান ক্যারোলিন লিভিট।

সূত্র : বিবিসি, আলজাজিরা

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা