সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজাজুড়ে নিহত ১৪৩, লেবাননে আরও ৭৭

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বর্বর হামলায় আরও প্রায় দেড়শ ফিলিস্তিনি নিহত হয়েছেন্তে এবং করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৬০ ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: পাকিস্তানে বন্দুকধারীদের হামলা, নিহত ৫

বুধবার (৩০ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি বিমান হামলায় উত্তর গাজার বেইট লাহিয়ায় একটি ৫ তলা আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। এতে শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। হামলা হওয়া ওই আবাসিক ভবনটিতে বাস্তুচ্যুত অনেক পরিবার আশ্রয় নিয়েছিল।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার সারাদেশে ইসরায়েলের বর্বর হামলায় কমপক্ষে ৭৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর সারাফান্দে নিহত হয়েছেন ১০ জন। যাদের বেশিরভাগই নারী এবং শিশু।

মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা