সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভয়াবহ তাপপ্রবাহে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: বিগত কয়েক দিন ধরেই ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো। রোববার (৭ জুলাই) এসকল অঙ্গরাজ্যের বিভিন্ন অঞ্চলে (৪৮-৫৩) ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউিএস)।

আরও পড়ুন: ভারতে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, নিহত ১৮

এ সময় দেশটির টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নেভাডা, ওরিগনসহ পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এই তীব্র তাপপ্রবাহ। এসকল অঙ্গরাজ্যে বসবাস করেন অন্তত ১৬,২০,০০,০০০ লাখ মানুষ। এই সংখ্যাটি দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।

মঙ্গলবার (৯ জুলাই) ন্যাশনাল ওয়েদার সার্ভিস, চলমান এই তীব্র তাপপ্রবাহকে ‘বিপজ্জনক’ উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম “এক্সে” পোস্ট করা ১ পূর্বাভাসে বলেছে, আমাদের কাছে থাকা এই তথ্য অনুসারে রোববার (১৪ জুলাই) পর্যন্ত এই তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা খুবই কম। এই রেকর্ডভাঙা তাপ প্রবাহ জনস্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক। এ সময় জনগণকে তাপ থেকে সুরক্ষা নিশ্চিতের জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

এই অসহনীয় গরমের কারণে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হতে দেশটির অঙ্গরাজ্য টেক্সাসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা ব্যাপক হাড়ে বেড়ে যাওয়ায় তা সামাল দিতে হিমসিম খাচ্ছে দেশটির বিদ্যুৎ পরিষেবা সংস্থাগুলো। এ সময় রাজ্যটির বিভিন্ন অঞ্চলে বর্তমানে বিদ্যুৎবিহীন রয়েছেন প্রায় ২০ লক্ষ মানুষ।

আরও পড়ুন: টেক্সাসে বেরিলের তাণ্ডবে বিদ্যুৎহীন মানুষ

প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার ১ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তীব্র তাপ প্রবাহ ও বিদ্যুৎ বিভ্রাটে নাভিশ্বাস উঠছে টেক্সাসের জনগণের। সেখানকার সার্বিক পরিস্থিতি এখন খুবই উদ্বেগজনক।

তীব্র তাপপ্রবাহের জেরে হিটস্ট্রোক এবং অন্যান্য গরমজনিত শারীরিক সমস্যায় নিয়ে পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্যের হাসপাতালগুলোতে রোগীদের অনেক ভিড়। এ সময় হিটস্ট্রোকে কয়েক জনের মৃত্যু হয়েছে বলেও জানা যায়।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রধান বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার জলবায়ু বিশেষজ্ঞ ড্যানিয়েল সোয়াইন এএফপিকে জানান, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে বর্তমানে যে তীব্র তাপ প্রবাহ চলছে, তা আমারা এর আগে দেখিনি। এই তাপ প্রবাহ আমাদের বাবা-চাচা, এমনকি দাদারাও তাদের জীবনে দেখেনি। এটাই এই অঞ্চলের ইতিহাসের রেকর্ডভাঙা তাপপ্রবাহ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা