সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

জবাবের অপেক্ষায় হামাস

আন্তর্জাতিক ডেস্ক: হামাস তার যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে।

আরও পড়ুন: ইসরায়েলি হামলা, নিহত ১৬

রোববার (৭ জুলাই) এ তথ্য গোষ্ঠীটির দুই কর্মকর্তা জানিয়েছেন।

উল্লেখ্য, গত অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন পরিকল্পনার একটি মূল অংশ পাঁচ দিন আগে মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। তবে ইসরায়েল এখনও তার প্রতিক্রিয়া জানায়নি।

হামাসের দুই কর্মকর্তার একজন রয়টার্সকে বলেন, আমরা মধ্যস্থতাকারীদের কাছে আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি এবং দখলদারদের প্রতিক্রিয়া শোনার জন্য অপেক্ষা করছি। ফিলিস্তিনি ছিটমহলের জন্য ৩ পর্যায়ের পরিকল্পনাটি মে মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্থাপন করেছিলেন। এর মধ্যস্থতায় ছিল কাতার ও মিশর মধ্যস্থতা। যুদ্ধের অবসান ঘটানো এবং হামাসের হাতে বন্দি প্রায় ১২০ ইসরায়েলি জিম্মিকে মুক্ত করা এই পরিকল্পনার উদ্দেশ্য।

তিনি আরও বলেন, তারা তাদের সাথে হামাসের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেছে এবং তারা কয়েক দিনের মধ্যে ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর প্রতিশ্রুতি দিয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও অর্থ জরিমানা

নরসিংদী সদর ও মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযো...

কলাপাড়ায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা