সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গুলিতে আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টি ও বন্যায় নিহত ৫৮

বুধবার (১৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার বিকেলে হ্যান্ডলোভা শহরে তিনি সমর্থকদের সাথে বৈঠক করছিলেন। এমন সময় গুলি চালালে ফিকো আহত হন বলে দেশটির মিডিয়া জানিয়েছে।

আরও পড়ুন : চলতি মাসে আঘাত হানবে ‘রেমাল’

ডেনিক এন নিউজ আউটলেট বলছে, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

স্লোভাক টিএএসআর নিউজ এজেন্সি জানায়, ডেপুটি স্পিকার লুবোস ব্লাহা পার্লামেন্টের একটি অধিবেশন চলাকালীন ঘটনাটি নিশ্চিত করেছেন। অধিবেশনটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন : ফ্রান্সে প্রিজন ভ্যানে হামলা, নিহত ২

প্রেসিডেন্ট জুজানা ক্যাপুতোভা প্রধানমন্ত্রীর উপর এই হামলাকে "নৃশংস ও নির্মম" বলে নিন্দা জানিয়েছেন।

প্রেসিডেন্ট বলেন, "আমি হতবাক, এই সংকটময় মুহূর্তে রবার্ট ফিকোর শক্তি ধরে রাখা এবং এখান থেকে দ্রুত পুনরুদ্ধার কামনা করছি।"

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনও এই হামলার নিন্দা করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা