সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলীয় টায়ারে ইসরায়েলি ড্রোন হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ১ কমান্ডার নিহত হয়েছেন। এই হামলায় আরও ২ জন নিহত হয়েছে।

বুধবার (১৫ মে) এ তথ্যটি জানিয়েছে আল জাজিরা। এ সময় লোবানন থেকে চালানো রকেট হামলায় ইসরায়েলে ১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও ৫ সৈন্য।

আরও পড়ুন: গাজায় নিহত অন্তত ৫৬ শতাংশ নারী-শিশু

আল জাজিরা জানান, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ২জন নিহত হয়েছেন বলে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এ সময় দক্ষিণ লেবাননের টায়ার এলাকায় গাড়িতে হামলায় নিহতদের মধ্যে হিজবুল্লাহর ১জন ফিল্ড কমান্ডারও রয়েছেন বলে জানানো হয়েছে।

মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ৭ মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এর ফলে লেবানন সীমান্তে হামলার মুখে পড়েছে ইহুদিবাদী এ দেশটি।

আরও পড়ুন: যুক্তরাজ্য যাচ্ছেন ইসি আলমগীর

ইসরায়েলের সেনাবাহিনী বলেছেন, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে সীমান্তের ইসরায়েলি অংশে ১ জন বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছেন আরও ৫ সেনা।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, উত্তর সীমান্তে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে আজ ১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। লেবানন থেকে বেশ কয়েকটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে এবং ১ জন সৈন্য মাঝারিভাবে আহত হওয়ার পাশাপাশি অন্য ৪ জন সামান্য আহত হয়েছে।

আরও পড়ুন: ফ্রান্সে প্রিজন ভ্যানে হামলা, নিহত ২

প্রসঙ্গত, গত (৭ অক্টোবর) হামাস-ইসরায়েলের সংঘাত শুরু হৗয়ার পর (৯ অক্টোবর) হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে নিয়মিতভাবেই সীমান্তে গুলিবিনিময় করছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ২০০৬ সালের যুদ্ধের পর এটিই ইসরায়েল-লেবানিজ সীমান্তে সবথেকে খারাপ সহিংসতার ঘটনা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা