ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনকে যুদ্ধবিমান দিল স্লোভাকিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে চারটি মিগ-২৯ যুদ্ধবিমান হস্তান্তর করেছে স্লোভাকিয়া।

আরও পড়ুন : বিএনপি সরকারের বিষাদ্গারে লিপ্ত

বৃহস্পতিবার (২৩ মার্চ) দেশটির বিমানবাহিনীর সহায়তায় ইউক্রেনের বৈমানিকেরা যুদ্ধবিমানগুলো চালিয়ে নিয়ে যান। খবর আল জাজিরা।

স্লোভাকিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ৪টি যুদ্ধবিমান ইউক্রেনের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী, বাকি যুদ্ধবিমানগুলো হস্তান্তর করা হবে কয়েক সপ্তাহের মধ্যে। যুদ্ধবিমানগুলো নিরাপদে ইউক্রেনে না পৌঁছানো পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না।

আরও পড়ুন : এক মিনিট অন্ধকার থাকবে দেশ

রাশিয়ার আগ্রাসন ঠেকাতে প্রতিবেশী ও পশ্চিমা দেশগুলোর কাছে যুদ্ধবিমান চাচ্ছে ইউক্রেন। এ আহ্বানে সাড়া দিয়ে ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়ে সহায়তা করল ন্যাটো জোটভুক্ত দ্বিতীয় দেশ স্লোভাকিয়া।

স্লোভাকিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, যুক্তরাষ্ট্র তাদের ১২টি সামরিক হেলিকপ্টার দেওয়ার প্রস্তাব দিয়েছে। ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার ক্ষতিপূরণ হিসেবে এ প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। এর আগে যুক্তরাষ্ট্রের ১৪টি এফ-১৬ যুদ্ধবিমান কেনার জন্য দেশটির সাথে চুক্তি করে স্লোভাকিয়া।

আরও পড়ুন : সংক্রমণে শীর্ষে রাশিয়া

এদিকে রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, ন্যাটো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে যুদ্ধ দীর্ঘায়িত করার পাঁয়তারা চালাচ্ছে।

এছাড়া ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে ন্যাটো ‘সরাসরি’ সংঘাতে জড়িয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা