ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
সরকারবিরোধী বিক্ষোভ

ফ্রান্সে ৪৪১ পুলিশ আহত, গ্রেফতার ৪৫৭

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের দেশ ফ্রান্সে চলমান সরকারবিরোধী বিক্ষোভে রাজধানী প্যারিস থেকে ১ দিনে ৪৫৭ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তাদের সাথে সংঘর্ষে অন্তত ৪৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন : রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল

শুক্রবার (২৪ মার্চ) ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন সম্প্রচার সংবাদমাধ্যম সি নিউজ চ্যানেলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশজুড়ে প্রচুর পরিমাণে বিক্ষোভমিছিল হয়েছে এবং সেসবের মধ্যে কিছু মিছিল সংঘাতপূর্ণ হয়ে উঠেছিল। গ্রেফতার ও আহতের অধিকাংশ ঘটনায় ঘটেছে প্যারিসে।’

আরও পড়ুন : ফের পারমাণবিক পরীক্ষা উ. কোরিয়ার

ফ্রান্সের পুলিশ অবশ্য আগেই সতর্ক করেছিল— জনবিক্ষোভের সুযোগে দেশের নৈরাজ্যবাদী দলগুলো তৎপর হয়ে উঠবে এবং সহিংসতা ছড়াবে।

পেনশনের বয়স বৃদ্ধি নিয়ে সরকারি-আধাসরকারি-বেসরকারি কর্মক্ষেত্রে দেশটির সরকারের নেওয়া নতুন সিদ্ধান্তে গত প্রায় দু-সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে ফ্রান্সে। দেশটির প্রায় সব বিরোধী দলের নেতাকর্মীরা সেই বিক্ষোভে যোগ দিয়েছেন।

আরও পড়ুন : যুদ্ধ দীর্ঘ করতে না চাইলে বিমান দিন

ফ্রান্সে গত দু’মাস ধরে চাকরি থেকে অবসর গ্রহণের বয়সসীমা সংস্কার নিয়ে আলোচনা চলছে। ইতোমধ্যে এই প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে জনমতও গঠিত হয়েছে।

সরকারপন্থীদের দাবি— পেনশনের বয়সসীমা বাড়ালে তা দেশের সার্বিক কর্মসংস্থানে কোনো চাপ ফেলবে না এবং প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে যে অচলাবস্থা শুরু হয়েছে— সেটি ঠেকাবে।

আরও পড়ুন : রোজার প্রথম দিনেই ফিলিস্তিনি নিহত

অপরদিকে পার্লামেন্টের বিরোধী দলগুলো, কয়েকটি ট্রেড ইউনিয়ন এবং জনসাধারণের একাংশ সরকারের এই প্রস্তাব নিয়ে একমত হতে পারেনি। গত দু’মাস এ নিয়ে পার্লামেন্টে তুমুল তর্ক-বিতর্ক হয়েছে, দেশটিতে একাধিক ধর্মঘটও হয়েছে।

তবে বিক্ষোভের সূত্রপাত হয়েছে গত ১৬ মার্চ (বৃহস্পতিবার) পেনশনের বয়সসীমা বর্ধিতকরণের সিদ্ধান্ত কার্যকর করার পর।

আরও পড়ুন : ফের দূতাবাস চালু করছে সৌদি-সিরিয়া

ওই দিন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বাধীন সরকার পার্লামেন্টের সদস্যদের ভোট এড়িয়ে অবসরগ্রহণের বয়সসীমা ৬২ বছর থেকে বৃদ্ধি করে ৬৪ করার ঘোষণা দেয়। তারপর থেকেই রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে।

তবে নতুন আইন বাতিলের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।পুলিশ অবশ্য আগেই সতর্ক করেছিল যে— জনসাধারণের চলমান বিক্ষোভের মধ্যে দেশের সরকারবিরোধী নৈরাজ্যবাদী বিভিন্ন দলের অনুপ্রবেশ ঘটতে পরে এবং তারা ভাঙচুর ও হামলা চালাতে পারে।

আরও পড়ুন : পুলিশের অভিযানে নিহত ১৩

বৃহস্পতিবার (২৩ মার্চ) এ সম্পর্কে সি নিউজকে গেরাল্ড ডারমানিন বলেন, সহিংস বিক্ষোভ হচ্ছে— কেবলমাত্র এই কারণে আমরা একটি আইন বাতিল করতে পারি না। যদি আমরা এমন করি, তার অর্থ দাঁড়াবে— এখানে কোনো রাষ্ট্র নেই।

আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু সহিংসতা মেনে নেওয়া হবে না বলেও জানান মন্ত্রী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা