ড্রোন
আন্তর্জাতিক

ফের পারমাণবিক পরীক্ষা উ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : পানির নিচে পারমাণবিক হামলা চালাতে সক্ষম ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী।

আরও পড়ুন : প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

শুক্রবার (২৪ মার্চ) দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের নির্দেশে এ পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, মহড়া চলাকালীন মঙ্গলবার ড্রোনটিকে দক্ষিণ হামগিয়ং প্রদেশের পানিতে রাখা হয়েছিল। বিস্ফোরণের আগে প্রায় ৮০ থেকে ১৫০ মিটার (২৬০ থেকে ৪৯০ ফুট) গভীরতায় ৫৯ ঘণ্টা ১২ মিনিট ধরে পানির নিচ দিয়ে চলে এটি। বৃহস্পতিবার পূর্ব উপকূলে বিস্ফোরিত হয় এটি।

আরও পড়ুন : রোমানিয়া সীমান্তে ২৩ বাংলাদেশি উদ্ধার

খবরে আরও বলা হয়, এই পারমাণবিক আন্ডারওয়াটার অ্যাটাক ড্রোনটি যে কোনো উপকূল এবং বন্দরে মোতায়েন করা যেতে পারে বা অপারেশনের জন্য একটি সারফেস জাহাজ দিয়ে টানা করা যেতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতি সিউল এবং ওয়াশিংটন ‘ফ্রিডম শিল্ড’ নামে ১০ দিনব্যাপী যে মহড়া শুরু করে, তাকে হামলার প্রস্তুতি হিসেবে দেখছে উত্তর কোরিয়া।

আরও পড়ুন : বিএনপি সরকারের বিষাদ্গারে লিপ্ত

এরই প্রতিক্রিয়া হিসেবে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। চলতি মাসে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। এর মধ্যে বেশ কয়েকটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) রয়েছে। তাছাড়া সম্প্রতি কিম জং উন তার সেনাবাহিনীকে সত্যিকার যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা