চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু
স্বাস্থ্য

চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ পুলিশফাঁড়ির সদস্য আব্দুল হান্নান (৪৫)।

রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল হান্নান কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ইউসুফপুর গ্রামের রিকাত আলীর ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর জানান, আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সকালে শ্বাসকষ্ট বাড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে আসেন ওই পুলিশফাঁড়ির সদস্যরা।

তার শরীর থেকে নেওয়া নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হবে। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের অনুমতি দেবে স্বাস্থ্য বিভাগ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা