স্বাস্থ্য

বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা মিঠু করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: করোনা প্রতিরোধে ছিন্নমূল মানুষকে মাসের পর মাস বিনামূল্যে খাবার সরবরাহ করে প্রার্দুভাব যখন কমে এলো তখন কভিড-১৯ আক্রান্ত হলেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু।

বুধবার (১৯ আগস্ট) মোবাইল ফােনে আজমল হুদা মিঠু সরকার জানান, বেশ কয়েকদিন ধরে করোনার পরিচিত উপসর্গ দেখা দেয় তার শরীরে। চিকিৎসকের পরামর্শে গত ১৫ আগস্ট করোনা পরীক্ষার নমুনা জমা দেন তিনি। পরদিন নগরীর শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত তথ্য অনুসারে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

মিঠু সরকার বরিশাল লকডাউন হওয়ার পর থেকেই লঞ্চঘাটে দুই শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে বিনামূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা করতেন। যতোদিন লকডাউন শিথিল না হয়েছে, ততোদিন একক প্রচেষ্টায় দুপুরের খাবার দিতেন তিনি। তাদেরকে রাতের খাবার দিতেন বরিশালে কর্মরত সাংবাদিকদের সংগঠন উদ্যোগ। ছিন্নমূলদের খাবার দিয়ে করোনাকালে বেশ প্রশংসিত হন মিঠু সরকার।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

ইনানী সৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা