স্বাস্থ্য

প্রস্তুত হচ্ছে ১০২টি ভ্যাকসিন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় ১০২টি ভ্যাকসিন বা টিকা তৈরির কাজ চলছে। এর মধ্যে ৮টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৩০ এপ্রিল বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নথি প্রকাশ করেছে ।

জানা গেছে, ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পাওয়া প্রতিষেধকের মধ্যে চারটি চীনের। এছাড়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে একটি করে প্রতিষেধক তৈরির কাজ চলছে। জার্মানি ও ব্রিটিশ কোম্পানি যৌথভাবে অন্যটি তৈরি করছে।

আমেরিকান ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ (এনআইএইচ) এর তৈরি কোভিড-১৯ রোগের সম্ভাব্য ভ্যাকসিন প্রথম মানবদেহে প্রয়োগ হয় ১৬ মার্চ। এছাড়া যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গত ২৩ এপ্রিল একটি সম্ভাব্য প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল করে মানুষের শরীরে।

এদিকে নতুন করে যুক্ত হয়েছে চীনের একটি প্রতিষেধক। তবে তা মানবদেহে প্রয়োগ করা হয়েছে কিনা পরিষ্কার করতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

অবশ্য অন্য ৭টি মানবদেহে প্রয়োগ করা হয়েছে। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিষেধক নিয়ে বেশ আশাবাদী গবেষকরা, তাদের আশা জুনেই আসবে এই পরীক্ষার ফলাফল।

অন্যদিকে চলতি মাসেই করোনার ভ্যাকসিন উৎপাদনে যাবে বলে জানিয়েছে ভারত।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা