স্বাস্থ্য
করোনা পরিস্থিতি

প্রস্তুত ঢামেকের বার্ন ইউনিট, কাল থেকে ভর্তি শুরু 

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট। এরইমধ্যে সব প্রস্তুতিও প্রায় শেষ হয়েছে।

২ মে শনিবার থেকেই রোগী ভর্তি কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ঢামেক বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. বিধান সরকার বলেন, হাসপাতালের পরিচালকের তত্ত্বাবধানে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, করোনায় আক্রান্তদের ৫ তলায় রাখা হবে। ৩ ও ৪ তলায় রাখা হবে সন্দেহভাজন রোগীদের। আর দোতলায় আইসিইউতে ১০টি বেড ও দুটি এইচডিইউতে ৩২টি বেড রাখা হয়েছে। করোনায় আক্রান্ত যাদের আইসিইউ ও এইচডিইউ প্রয়োজন তাদেরকে দ্রুত সেখানে নেয়া হবে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের পাঁচতলায় থাকবে করোনা রোগীরা। সেখানে প্রায় ১০০টি শয্যা রয়েছে। তিন ও চার তলায় রাখা হবে সাসপেক্ট করোনা রোগীদের। দোতলায়, ওটি, আইসিইউ, এইচডিইউ। সবকিছুই নতুন করে প্রস্তুত করা হয়েছে করোনা রোগীদের চিকিৎসার জন্য।

সব বিভাগের চিকিৎসকরা এখানে চিকিৎসা দেবেন জানিয়ে তিনি বলেন, মেডিসিন, নিউরো সার্জারিসহ প্রায় সব বিভাগের চিকিৎসকরা থাকবেন।

করোনা রোগের পাশাপাশি কেউ অন্য কোনো রোগেও ভুগতে পারেন, সেজন্য সব বিভাগের চিকিৎসকরাই এখানে সেবা দেবেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা