স্বাস্থ্য

নতুন চার বেসরকারি হাসপাতালকে করোনা পরীক্ষার অনুমতি

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস পরীক্ষা করার জন্য চারটি বেসরকারি হাসপাতালকে অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এরমধ্যে তিনটি হাসপাতাল রাজধানীতে ও একটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে।

হাসপাতালগুলো হলো, এভার কেয়ার হাসপাতাল লিমিটেড (সাবেক অ্যাপোলো হাসপাতাল), স্কয়ার হাসপাতাল লিমিটেড, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড এবং ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

২৯ এপ্রিল বুধবার রাজধানীর মহাখালীতে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

এসব হাসপাতাল শুধুমাত্র তাদের ভর্তিকৃত বা অন্তঃবিভাগে রোগীর নমুনা পরীক্ষা করতে পারবে জানিয়ে তিনি বলেন, আমরা এখনো তাদের বহির্বিভাগে নমুনা পরীক্ষার অনুমতি দেইনি। সেজন্য সরকার নির্ধারিত একটা ফি তাদের নির্ধারণ করে দেয়া হয়েছে। তারা যেগুলো পরীক্ষা করবেন আমাদের তথ্যে তা সংযুক্ত করা হবে। তবে ঢাকা ও এর বাইরে আরো যদি কোনো বেসরকারি হাসপাতাল আমাদের থেকে অনুমতি চায়, সেটাও বিবেচনায় করা হবে। আমাদের টিম গিয়ে তাদের ল্যাবসহ যাবতীয় বিষয় দেখবে এবং পরবর্তী কার্যক্রম চালাবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা