স্বাস্থ্য

করোনা চিকিৎসকদের আক্রান্তের হার বাংলাদেশে সর্বোচ্চ: বিডিএফ

নিজস্ব প্রতিবেদক:

করোনা রোগীদের বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসকরা। তাদের নিরাপত্তা সামগ্রী নিয়ে প্রথম দিকে নানা সমালোচনা হয়। তবে সরকারের দাবি তাদের জন্য পিপিই'সহ সব ধরনের সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে। এবং প্রয়োজনের তুলনায় অধিক সুরক্ষা সামগ্রী রয়েছে সরকারের কাছে।

তারপরও চিকিৎসা দিতে গিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুইশ'র বেশি ডাক্তার ও নার্স।

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) সমন্বয়ক ও মুখপাত্র ডা. নিরুপম দাশ বলেন, বিশ্বে চিকিৎসকদের করোনায় আক্রান্তের হার বাংলাদেশে সবচেয়ে বেশি। বাংলাদেশে যে পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে চিকিৎসক ১৩ শতাংশ। হাসপাতালের স্বাস্থ্যকর্মী মিলিয়ে এ হার ১৫ শতাংশের বেশি। অথচ যুক্তরাষ্ট্রে এ হার ১১ শতাংশ এবং ইতালিতে ৮.৭ শতাংশ।

বিডিএফের তথ্যানুযায়ী, আক্রান্ত চিকিৎসকদের মধ্যে ঢাকা বিভাগেই ১৬৮ জন। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসক নার্সসহ সর্বোচ্চ ৪২ জন। এর মধ্যে সরকারি হাসপাতালের চিকিৎসক রয়েছেন ১১৭ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসক রয়েছেন ৩৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন ৮ জন করে।

বাকিদের মধ্যে ময়মনসিংহ বিভাগে ৮ জন। চট্টগ্রাম বিভাগে আক্রান্ত হয়েছেন ৭ জন, বরিশাল বিভাগে ৬ জন, রংপুর ও খুলনা বিভাগে ৩ জন করে চিকিৎসক আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিডিএফ।

এদিকে, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন-বিএমএ এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বলেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে এখন পর্যন্ত সারাদেশে চিকিৎসক আক্রান্ত হয়েছেন ১৬১ জন, নার্স ৬৬ জন এবং স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ১৫২ জন।

তিনি বলেন, 'চিকিৎসকরা যে হারে আক্রান্ত হচ্ছেন, এ পরিস্থিতি খুবই দুশ্চিন্তার। এভাবে যদি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাসে আক্রান্ত হতে থাকেন, তাহলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা হুমকির মুখে পরবে।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা