স্বাস্থ্য

চীন থেকে চিকিৎসা সামগ্রী নিয়ে এলো বিমান বাহিনী

নিজস্ব প্রতিনিধি:

চীন থেকে করোনাভাইরাস শনাক্তকারী কিট ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) সহ চিকিৎসা সহায়ক সামগ্রী আনলো বাংলাদেশ বিমান বাহিনী।

১৯ এপ্রিল রবিবার বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানে এসব চিকিৎসা সামগ্রী দেশে আনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করে।

আইএসপিআর জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনী চীন থেকে চিকিৎসা সামগ্রী নিয়ে আসে। সামগ্রীগুলোর মধ্যে রয়েছে, করোনাভাইরাস শনাক্তকরণ কিট, ১২ লাখ ২২ হাজার সার্জিক্যাল মাস্ক, ৭ হাজার ৫০০টি এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেকট্রিক থার্মোমিটার, ২ হাজার প্রটেক্টিভ গ্লাভস, ১০ হাজার ২০০টি মেডিক্যাল সেফটি গ্লাস, ২০০টি গগলস এবং ১০ হাজার ৪৫৯টি পিপিইসহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী।

এছাড়া একই বিমানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের উদ্যোগে করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত বিভিন্ন সংস্থাকে দেওয়া আরও কিছু স্বাস্থ্যসেবা সহায়ক সামগ্রী চীন থেকে দেশে আনা হয়।

উল্লেখ্য, চীন থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক সামগ্রী আনতে ১৭ এপ্রিল শুক্রবার বিমান বাহিনীর ১৬ জন এয়ার ক্রু চীনের উদ্দেশে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডর মো. জাহিদুর রহমান, জিডি(পি) দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা