স্বাস্থ্য

চিকিৎসক-পুলিশ আক্রান্ত, শেরপুর হাসপাতাল লকডাউন

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে দুই চিকিৎসক ও পুলিশের এক ওসিসহ নতুন করে ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট ১৫ জন করোনা রোগী শনাক্ত হলেন।

১৭ এপ্রিল শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

নতুন করে আক্রান্তের ঘটনায় জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফসহ জেলার ৩২ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে সিভিল সার্জন বলেন, জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই মেডিকেল কর্মকর্তা, ঝিনাইগাতী থানার ওসি, সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক, সিভিল সার্জন অফিসের অফিস সহায়ক ও নারায়ণগঞ্জফেরত এক পোশাককর্মী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্ত হওয়া ছয়জনকে রাতেই আইসোলেশন ইউনিটে আনা হয়েছে।

এ ঘটনায় জেলা সদর হাসপাতাল ও নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম স্থগিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি ঝিনাইগাতী থানার ওসির সঙ্গে দায়িত্ব পালনরত সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ।

জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ বলেন, শুক্রবারের রিপোর্টে ছয়জন করোনা রোগী শনাক্ত হওয়ায় তাদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। যেহেতু সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক, সিভিল সার্জন অফিসের অফিস সহায়ক করোনায় আক্রান্ত হয়েছেন সেহেতু আমি ও জেলার ৩২ স্বাস্থ্যকর্মী হোম কোয়ারেন্টাইনে রয়েছি।

শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, ঝিনাইগাতী থানার ওসির যেহেতু করোনা শনাক্ত হয়েছে সেহেতু তাকে আইসোলেশনে রাখা হয়েছে। আর ওসির সঙ্গে দায়িত্ব পালনরত সবাইকে হোম কোয়ারেন্টানে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করা হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা