স্বাস্থ্য

ভ্যাকসিনের দ্বিতীয় চালান ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় দফায় ২০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে স্পাইস জেটের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ভ্যাকসিন পৌঁছায়।

বিমানবন্দরে এসময় ভ্যাকসিন গ্রহন করতে স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন ও বেক্সিমকোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পাঁচটি ফ্রিজার ভ্যান ভ্যাকসিন বহনে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে। অবতরণের প্রায় দেড়ঘণ্টা পর রাত ২টার দিকে ভাকসিনবাহী বেক্সিমকোর ফ্রিজার ভ্যানগুলো বিমানবন্দর থেকে গাজীপুরের দিকে রওনা দেয়। সেখানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভ্যাকসিনগুলো রাখা হবে।

ভারতের সেরাম ইনস্টিটউট ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মার মধ্যে তিন কোটি ভ্যাকসিন ক্রয়চুক্তির মধ্যে এটি ছিলো দ্বিতীয় চালান। এর আগে গত ২৫ জানুয়ারি দেশে আসে প্রথম করোনার টিকার প্রথম চালান। যেখানে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন ছিলো। পরে ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গত দশ কার্যদিবসে এ পর্যন্ত ১৫ লাখ ৮৩ হাজার ৩৬৮ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। আর গেলো মাসের ২১ জানুয়ারি ভারত সরকার বাংলাদেশ সরকারকে বিশ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন উপহার দেয়। এ নিয়ে নিয়ে দেশে ৯০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সাথে সেরাম ইনস্টিটিউটের ক্রয় চুক্তি অনুযায়ী প্রতিমাসে ৫০ লাখ আর ছয়মাসে তিনকোটি ডোজ করোনার টিকা আসার কথা রয়েছে। এবারের চালানে আসা ভ্যাকসিনের মেয়াদ শেষ হবে জুনের মাঝামাঝি সময়ে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা