goodnews

১২ দিনের সাইকেল ভ্রমণ, অতঃপর মায়ের কাছে ফেরা

আন্তর্জাতিক ডেস্ক:

একটানা ১২ দিন সাইকেল চালিয়ে মায়ের কাছে ফিরলেন বিশ্বজিৎ পাল ও অচিন্ত্য পাল। করোনার প্রভাবে লকডাউনের মধ্যে ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে রওনা দিয়ে দুজনে পশ্চিমবঙ্গের ইন্দাস থানার আমরুল পঞ্চায়েতের পাটরাই গ্রামে আসেন।

মুঠোফোনে গুগল ম্যাপ দেখে রওনা দেন তারা। তারপর টানা ১২ দিন সাইকেলে পাড়ি দিয়েছেন ১২০০ কিলোমিটার। পেরিয়ে এসেছেন একের পরে এক জনপদ।

বিপদও মুখোমুখি হয়েছিল, তবে তাদের কোনোকিছুই রুখতে পারেনি। অবশেষে বাড়ি ফিরে এখন তারা রয়েছেন হোম-কোয়ারেন্টাইনে।

গাজিয়াবাদ থেকে পাটরাই এই দীর্ঘপথ পাড়ি দেওয়ায় বিরল কিছু অভিজ্ঞতাও হয়েছে তাদের। বিশ্বজিতের বলেন, মাঝে মধ্যেই সাইকেলের চাকা ফেটেছে বা টিউব লিক হয়েছে। কখনও আবার ১৫-১৬ কিলোমিটার হাঁটতে হয়েছে সাইকেল সারানোর দোকান খুঁজে পেতে। লিক সারাতে গিয়ে আমাদের অবস্থা দেখে অনেকে টাকাও নেননি।

গত জানুয়ারিতে একটি ঠিকাদারি সংস্থার মাধ্যমে গাজিয়াবাদের একটি মেসে রাঁধুনির কাজে যোগ দেন ওই দুই বন্ধু।

কাজে যোগ দেওয়ার পর এক মাসের বেতন পেয়েছিলেন। এরপর মার্চে ভারতজুড়ে করোনার সংক্রমণ বাড়তে থাকলে সহকর্মীরা একে একে ফিরে যান বাড়িতে। তখন আটকা পড়েছিলেন এই দুই বন্ধু।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা