goodnews

করোনার টিকা সেপ্টেম্বরে আসার সম্ভাবনা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় ব্যস্ত সারা বিশ্বের বিজ্ঞানীরা। কয়েকটি দেশে ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু হয়ে গেছে। তবে এ দৌড়ে এগিয়ে আছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। বিজ্ঞানীরা বলছেন, আগামী সেপ্টেম্বরে কোভিড-১৯ ভ্যাকসিন বাজারে আনার ব্যাপারে তারা বেশ আশাবাদী।

ভ্যাকসিন তৈরির কাজটি অবশ্য অন্যদের আগেই শুরু করে অক্সফোর্ড। সারা বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার পর জানুয়ারিতেই প্রতিষেধক তৈরির কাজ শুরু করে দেয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউট।

কোভিড-১৯-এর সমগোত্রীয় ভাইরাসের টিকা ইতিমধ্যে তৈরি করেছেন অক্সফোর্ডের গবেষকেরা। এটি তাঁদের আত্মবিশ্বাসী করে তুলেছে।

বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনলজির অধ্যাপক সারাহ গিলবার্ট বলেন, ‘ভ্যাকসিনটির বিষয়ে আমার দৃঢ় আত্মবিশ্বাস আছে। কারণ, এর প্রযুক্তি আমি আগেই ব্যবহার করেছি। সেখানে সফল হয়েছি।’

নতুন ভ্যাকসিন তৈরিতে করোনাভাইরাসের জেনেটিক উপাদান নেওয়া হয়েছে। পরে তা সাধারণ ঠাণ্ডার ভাইরাসে ইনজেকশন হিসেবে পুশ করে দেখা হয়েছে। এতে দেখা গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে। এটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, 'মোডিফায়েড ভাইরাসটি কোভিড-১৯-এর অনুকরণে হবে। সেটি প্রকৃত কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধে কাজ করবে। এ ক্ষেত্রে সাফল্যের বিষয়ে আমরা আশাবাদী।’

একদল বানরের ওপর পরীক্ষামূলকভাবে অক্সফোর্ডের কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এতে সুফল পাওয়া গেছে। তা ছাড়া ৫৫০ জন স্বেচ্ছাসেবকের শরীরেও এই ভ্যাকসিন পুশ করা হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে অক্সফোর্ডের বিজ্ঞানী এলিসা গ্রানাটোও রয়েছেন। তিনি বেশ ভালো আছেন। কোনো ধরনের শারীরিক সমস্যা হয়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা