goodnews
করোনা আতঙ্ক

ছাগলের মুখে মাস্ক!

গুড নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রঙ্কস চিড়িয়াখানায় বাঘের শরীরে করোনাভাইরাসের সংক্রমন হওয়ার পর আতঙ্কিত পুরো বিশ্বের পশু-পাখি খামারি ও মালিকরা।

তাই সম্প্রতি ভারতে গৃহপালিত পশু ছাগলকে করোনার তাণ্ডব থেকে বাঁচাতে মাস্ক লাগিয়ে দিয়েছেন এক মালিক।

আর ছাগলদের সেই মাস্ক পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়।

দেশটির তেলেঙ্গানার খাম্মাম জেলার কাল্লুর মণ্ডল এলাকার ছাগল পালনকারী ব্যক্তি ভেঙ্কটেশ্বরা রাও তার ছাগলদের সুরক্ষায় মাস্ক লাগিয়েছেন।

তিনি বলেন, ২০টি ছাগলের ওপর পরিবারের আয় নির্ভরশীল। আমার কোনো চাষের জমি নেই। কোনো চাষও করি না। সম্প্রতি করোনাভাইরাস ছড়ানোর খবর পেয়ে বাড়ির বাইরে গেলেই নিজে মাস্ক ব্যবহার করছি।

তিনি আরো বলেন, আমেরিকায় বাঘের শরীরে করোনাভাইরাস শনাক্তের খবর পেয়ে আমার ছাগলগুলোর মুখে মাস্ক পরিয়ে দিয়েছি। নিজে মাস্ক পরার পাশাপাশি ছাগলদের মাস্ক লাগিয়ে চরাতে নিয়ে যাই। সময় মতো মাস্ক খুলে দেই।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা