ফিচার

এক সাপের দুই মাথা!

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের ওড়িশায় মিলেছে এক বিরল প্রজাতির সাপের সন্ধান। শরীর এক হলেও মাথা কিন্তু দুইটি। সাপটির দুটি মাথায় চারটি চোখ। জোড়া মুখ। আর তাতে জোড়া জিভও রয়েছে।

দুটি মাথা সচল। দুটি মাথা আলাদাভাবে কাজ করে। এর অর্থ এই সাপটি যখন খাবারের খোঁজ করে তখন দুটি মস্তিষ্ক সক্রিয় থাকে।

জি নিউজের প্রতিবেদন বলছে, এহেন বিরল প্রজাতির সাপ দেখে হতবাক হয়েছেন বনকর্মীরাও। এর আগেও দুটি মাথার সাপ দেখা মিললেও তবে সেক্ষেত্রে দুটির মধ্যে একটি মাথা নিস্ক্রিয় ছিল। চিতিবোরা প্রজাতির এই সাপটির দুটি মস্তিষ্ক সমান তালে সক্রিয়। এসময় সাপটিকে দেখে নিজের মোবাইল ফোনে ধারণ করে নেন বন দফতরের অফিসার সুশান্ত নন্দ।

সাপটি খাবারের সন্ধান পেলে দুটি মাথার লড়াই শুরু হয়ে যায়। খাবারের সামনে গিয়ে দুটি মাথার মধ্যে কে আগে সেটিকে খাবে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। অর্থাত্ শরীর একটি হলেও মাথা দুটি আলাদাভাবে কাজ করে।

বন দফতরের অফিসার সুশান্ত নন্দ বলেন, দেনকিকোট অভয়ারণ্যে সংলগ্ন একটি বাড়ি থেকে সাপটিকে আমরা উদ্ধার করি। কেওনঝড় জেলায় এর আগে এমন সাপের দেখা মেলেনি। দুটি মাথার মধ্যে একটি একটু বেশি সক্রিয় থাকে। সর্পবিশারদ রাকেশ মোহালিক বলেছেন, দুটি মাথাই খাবারের জন্য লড়াই করে। এমন অবস্থায় সাপটি কতদিন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে তা নিয়ে সন্দেহ আছে। এটা বিরল ঘটনা।

গত বছর যুক্তরাষ্ট্রে দুটি মাথাওয়ালা একটি সাপ উদ্ধার করেছিল সেখানকার বন দফতরের কর্মীরা। উদ্ধারকারী দল সেই সাপটির নাম রেখেছিল ডাবল ডেভ। সেই সাপটিরও দুটি মাথাই সক্রিয় ছিল।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

বিএনপির সাংগঠনিক সভায় আ. লীগ নেতার শুভেচ্ছা নিয়ে বিতর্ক 

ঝালকাঠির সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় ইউনিয়ন প...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার, ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহন 

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের নদীদূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের ন...

ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কারের দাবিতে মানববন্ধন 

ঝালকাঠির নলছিটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত সংস্কারের জন্য মানববন...

অক্সফোর্ডের গবেষণা: বাণিজ্যিক পোলট্রি খামারে বাড়ছে খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে আধুনিক বাণিজ্যিক পোলট্রি খামার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা