ছবি-সংগৃহীত
পরিবেশ

ফের শৈত্যপ্রবাহ আসছে 

শৈত্যপ্রবাহের পঞ্চম দিন চলছে, শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তবে আগামী দু‘দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরপর ৩ ও ৪ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি। তখন তাপমাত্রা ফের কমে যেতে পারে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম সংবাদ মাধ্যমকে জানান, প্রধানত ৫ কারণে এই শৈত্যপ্রবাহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের উপরে রয়েছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে ঊর্ধ্ব আকাশ থেকে স্থলভাগমুখী শীতল বায়ুর প্রবাহ, বাতাসের তুলনামূলক বেশি গতি, জলীয়বাষ্পের স্বল্পতা, দিনের বেলায় মেঘলা আকাশ ও কুয়াশার প্রকোপ।

তিনি আরও জানান, শীতকালে এমনিতে রাত বড় আর দিন ছোট হয়। তাই দিনের বেলায় পৃথিবী তেমন একটা উষ্ঞ হতে পারে না। এ অবস্থার মধ্যে যখন উল্লিখিত কারণগুলো একত্রিত হয় তখন পরিবেশে শৈত্যপ্রবাহ অনিবার্য হয়ে পড়ে।

বিএমডির তথ্য অনুযায়ী, শৈত্যপ্রবাহ থাকলেও আগামী কয়েক দিনে এর তীব্রতা কমবে।

গত সোমবার ১১ টি জেলাসহ কয়েকটি বিভাগে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল।

জেলাগুলো হচ্ছে:
গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলা এবং সীতাকুণ্ড উপজেলাসহ গোটা রংপুর বিভাগ।

তবে দেশের অন্য কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও শীতের তীব্রতা ব্যাপক বলে জানা গেছে। এদিকে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ওঠানামা অব্যাহত করছে।

শুক্রবার ( ২৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার ( ২৯ জানুয়ারি) তেঁতুলিয়া ও রাজারহাটে ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি।
রোববার ( ৩০ জানুয়ারি) তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার তাপমাত্রা নেমে দাঁড়ায় ৬ ডিগ্রি সেলসিয়াসে। সাধারণত ৬ ডিগ্রির নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

বিএমডি জানিয়েছে, দেশে পূর্বে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডও ছিল এই তেঁতুলিয়ায়।

উল্লেখ্য, ২০১৮ সালে ৮ জানুয়ারি ২ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছিল শ্রীমঙ্গলে ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি।

সেদিন ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা নেমেছিল। বিএমডির আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

ভারত উপমহাদেশের উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকাজুড়ে বিস্তৃত। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তিনি আরও বলেন, সারা দেশের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জানান, সেখানে দিনভর বইছে ঠান্ডা বাতাস। সোমবার কুড়িগ্রামের তাপমাত্রা সর্বনিম্ন ৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দিনাজপুর জেলা প্রতিনিধি জানান, দিনাজপুরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে এটিই এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

মুন্সীগঞ্জে প্রয়াত উপমন্ত্রী আব্দুল হাই  স্মরণে দোয়া মাহফিল 

মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা