পরিবেশ

পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

নিজস্ব প্রতিবেদক: ফের পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। একই সঙ্গে সব ধরনের মাছ ও কাঁকড়া আহরণের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হচ্ছে। বুধবার থেকে ভ্রমণের জন্য প্রবেশ করা যাবে সুন্দরবনে।

সোমবার (৩০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে জানান, মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত ‘সুন্দরবন ভ্রমণ’ নীতিমালা অনুসরণ করে আগামী ১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। প্রতিটা লঞ্চে ৭৫ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে হবে। উপযুক্ত স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। উল্লেখিত নীতিমালা অমান্য করে কোনো ট্যুর অপারেটর অধিক পর্যটক বহন বা পরিবেশ বিঘ্নিত হলে তার বিরুদ্ধে বন বিভাগ আইনগত ব্যবস্থা নেবে।

অপরদিকে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম নাজমুল আযম ডেভিড জানান, দীর্ঘদিন ব্যবসা বন্ধ। সংগঠনের নেতারা বন বিভাগের সব নীতিমালা মেনে নিয়েই ব্যবসা পরিচালনা করবেন বলে জানান।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করলে ২০১৯ সালের ২৬ মার্চ থেকে পর্যটকদের জন্য সুন্দরবন ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। দেড় বছরের অধিক সময় পর আগামী ১ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা