পরিবেশ

এবার করোনায় আক্রান্ত হরিণ

আন্তর্জাতিক ডেস্ক: বাঘ, সিংহ, কুকুর, বিড়াল, বানর, গরিলাসহ বিভিন্ন প্রাণীর দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পর এবার সেই তালিকায় যুক্ত হয়েছে হরিণ। বিশ্বে প্রথমবারের মতো একটি হরিণের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের বরাতে রয়টার্স জানায়।

যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের (ইউএসডিএ) এক বিবৃতিতে জানানো হয়, ওহিও রাজ্যে সাদা লেজের বুনো হরিণের মধ্যে সার্স-কোভ-২ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তবে হরিণটির মধ্যে কোনো ধরনের উপসর্গ প্রকাশ পায়নি।

রয়টার্সের পাঠানো একটি ইমেইলের জবাবে ইউএসডিএর মুখপাত্র লিন্ডসে কোল লিখেছেন, ‌আমরা এখনও জানতে পারিনি হরিণটি কীভাবে সার্স-কোভ-২ তে সংক্রমিত হল। মানুষের মাধ্যমে, পরিবেশ থেকে, অন্য হরিণ থেকে অথবা অন্য প্রজাতির প্রাণি থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ইউএসডিএ কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, স্নো লেপার্ড, উদবিড়াল, গরিলা ও মিংকের কোভিড-১৯ সংক্রমণের তথ্য জানিয়েছিল।

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে প্রাণিকূলে বেশিরভাগ সংক্রমণের ঘটনা ঘটেছে যখন ওই প্রজাতির প্রাণীটি কোভিড-১৯ আক্রান্ত কোনো মানুষের কাছাকাছি এসেছে।

ইউএসডিএ গত মাসে জানায় যে ইলিনয়, মিশিগান, নিউ ইয়র্ক, এবং পেনসিলভ্যানিয়ার সাদা লেজের হরিণ গোষ্ঠীতে সার্স-কোভ-২ সংক্রমণ হয়েছে। বুনো হরিণের নমুনা পরীক্ষা করে এই তথ্য পেয়েছে তারা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা