সংগৃহীত
বিনোদন

রণবীর-কিয়ারার নতুন জুটি

বিনোদন ডেস্ক : সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফারহান আখতার জানালেন তার ‘ডন-৩’ সিনেমার নায়িকার নাম। রণবীর সিংয়ের বিপরীতে এ সিনেমায় অভিনয় করবেন কিয়ারা আদবাণী। এই প্রথম তাদের একসঙ্গে পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে।

আরও পড়ুন : চলে গেলেন ঋতুরাজ সিং

‘ডন ইউনিভার্স’র নতুন সিনেমা ‘ডন-৩’ এর ডন চরিত্রে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রণবীর সিং। আজ (২০ ফেব্রুয়ারি) সকালেই সোশ্যাল মিডিয়ায় কিয়ারা আদবাণীর আগমনের কথা জানিয়ে ফারহান আখতার ‘ডন ইউনিভার্স’এ কিয়ারা আদবাণীকে স্বাগত জানান।

কিয়ারা আদবাণী নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, “আইকনিক ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে এবং এই অবিশ্বাস্য দলের সঙ্গে কাজ করতে পেরে রোমাঞ্চিত! আমরা একসঙ্গে এ উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে আপনাদের সমস্ত ভালবাসা এবং সমর্থন চাই।”

আরও পড়ুন : স্যান্ডির বিরুদ্ধে মামলা করলেন রনি

ইতিপূর্বেই ফারহান জানান, ২০২৫ সালের আগে ‘ডন-৩’ সিনেমার শুটিং শুরু হবে না। শাহরুখ খানের পরিবর্তে রণবীর সিংহের ‘ডন’ চরিত্রে অভিনয়ের কথায় ঘোষণা বেশ বিতর্ক তৈরি হয় এবং বিভিন্ন তির্যক মন্তব্যের শিকার হন পর্দার ‘রকি রানধাওয়া’কে।

‘কফি উইথ করণ’র শেষ সিজনে রণবীর সিং-কে করণ জোহর প্রশ্ন করেন, ‘যারা মনে করেন তুমি ‘ডন-৩’র জন্য ফিট না, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও?'

আরও পড়ুন : সুখবর বরুণ-নাতাশার

রণবীর উত্তরে বলেন, ‘একটা সুযোগ দিন, ১২-১৩ বছরে ঠিকঠাকই কাজ করেছি আমি, তাহলে একটা সুযোগ তো পেতেই পারি।’

সান নিউজ/এসআর/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা