ছবি : সংগৃহিত
বিনোদন

বঙ্গভবনে শাকিব

বিনোদন ডেস্ক: ঢালিউড সুপার স্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’। এতে তার সাথে জুটি বেঁধে অভিনয় করবেন মার্কিন মডেল-অভিনেত্রী কোর্টনি কফি। সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে শনিবার (৯ ডিসেম্বর) ঢাকায় এসেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: ফের জুটি বাঁধছেন সোহম-শ্রাবন্তী

রোববার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের জন্মদিন ছিল। এ উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব খান ও কোর্টনি কফি। সেখানে একসাথে ফ্রেমবন্দি হয়েছেন এই নতুন জুটি। শাকিব খান তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘‘ভালোবাসা নিয়ে ‘রাজকুমার’ আসছে।’’

রাজকুমার সিনেমা পরিচালনা করবেন হিমেল আশরাফ। এ ছবির বিষয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছিল শাকিব ও কোর্টনি কফিকে। সেখানেই তারা ফ্রেমবন্দি হয়েছে।’

আজ ঢাকায় ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হবে। সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ বলেন, সিনেমাটির দৃশ্যধারণের কাজ হবে ঢাকা, পাবনা এবং আমেরিকাতে।

আরও পড়ুন: সাত পাকে বাঁধা পড়ছেন সন্দীপ্তা

কোর্টনি কফির এটি প্রথম বাংলা সিনেমা। মার্কিন নাগরিক হওয়ায় বাংলা ভাষা জানতেন না এই অভিনেত্রী। কিন্তু সিনেমাটির জন্য বাংলা ভাষা শিখছেন তিনি।

পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘কয়েক মাস ধরে বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন কোর্টনি। গত মাসে নিউ ইয়র্কে গিয়েছিলাম। কোর্টনির সঙ্গে দেখা হয়, আড্ডা হয়। তখন দেখি, তার অনেক ডেভেলপ হয়েছে। একজন সহকারীর সহযোগিতায় নিয়মিত বাংলা শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা ছাড়া অনলাইন টিউটরিয়াল এবং বিভিন্ন অ্যাপের সাহায্যও নিয়েছেন; নিয়মিত বাংলা সিনেমাও দেখছেন।’

আরও পড়ুন: ঐশ্বরিয়ার সংসার ভাঙার গুঞ্জন!

মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের হিকসভিলে জন্মগ্রহণ করেন কোর্টনি, বেড়ে উঠেছেন সেখানে। ৫.৪ ইঞ্চি উচ্চতার কোর্টনি নিউ ইয়র্কের দ্য নেইবারহুড প্লে হাউস স্কুল অব দ্য থিয়েটার থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। বেশ কটি স্বল্পদৈর্ঘ্য ও ফিচার ফিল্মে অভিনয় করেছেন কোর্টনি।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা