সংগৃহীত
বিনোদন

বলিউডে অভিষেক জয়ার

বিনোদন ডেস্ক: বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে অবস্থান করছেন ভারতে। আজ শুক্রবার ভারতীয় ওটিটি প্ল্যাটফরম জিফাইভে মুক্তি পাবে অনিরুদ্ধ রায় চৌধুরীর 'কড়ক সিং'।

আরও পড়ুন: হলিউড ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি

গতকাল বৃহস্পতিবার দিল্লিতে তার প্রথম অভিনীত হিন্দি সিনেমা 'কড়ক সিংয়ের প্রিমিয়ারে অংশ নিয়েছেন। সেখান থেকে মুম্বাই গেছেন ২য় প্রিমিয়ার শোতে অংশ নিতে। আজ কলকাতায় এ সিনেমার প্রিমিয়ারেও অংশ নেবেন জয়া।

কড়ক সিং এ সিনেমায় জয়ার চরিত্রের নাম নয়না। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে জয়া জানান, সবসময় ভিন্ন চরিত্রের সন্ধানে থাকি আমি, যে চরিত্রগুলো আমার জন্য কমফোর্ট নয়। যেহেতু আমি হিন্দিভাষী অভিনেত্রী নই, তাই এ সিনেমা অবশ্যই আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে কাজ করার ইচ্ছা বরাবরই ছিল আমার। তিনি সিনেমার গল্প এমনভাবে করেন যেটা নিয়ে আমাদের ভাবতে বাধ্য করে। সিনেমাটিতে যখন আমাকে সিলেক্ট করলেন, একটা মিটিংয়ে তখন সবাইকে নিয়ে বসলেন। আমাকে স্ক্রিপ্ট দেওয়া হয়। আমার চরিত্রের চ্যালেঞ্জগুলো আমি ওই সময় স্পষ্টভাবেই বুঝতে পারছিলাম। এই চ্যালেঞ্জের কারণেই আমি সিনেমাটা না বলতে পারিনি।

আরও পড়ুন: দীর্ঘ ১৫ বছর পর তিশা

বলিউড অভিষেকের অভিজ্ঞতা নিয়ে জয়া জানায়, আমার প্রথম বলিউড প্রজেক্ট কড়ক সিং। সম্পূর্ণ ভিন্ন জায়গা থেকে আমি এখানে এসেছি। একেবারেই আমি নতুন। সব মিলিয়ে বলা যায়, আমি নবাগত ছিলাম। তবে এটা আমি কখনই অনুভব করতে পারিনি। সবার সঙ্গে স্বাভাবিকভাবেই কাজ করেছি।

কড়ক সিং সিনেমার গল্পটি মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে। বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে মনস্তাত্ত্বিক জটিলতার সঙ্গে নির্মাণ করা হচ্ছে। সংকটের মুখে একটি পরিবারের একত্র হওয়ার আবেগধর্মী গল্প দেখা যাবে সিনেমাটিতে। এটির গল্প লিখেছেন রিতেশ শাহ, বিরাফ সরকারি ও অনিরুদ্ধ রায় চৌধুরী। অনিরুদ্ধর অন্যান্য সিনেমার মতো এতেও থাকছেমানসিক দূরত্ব, জটিলতা, ব্যক্তিজীবনের গল্প ইত্যাদি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা