ছবি : সংগৃহিত
বিনোদন

ইয়ালিনিকে নায়িকা হওয়ার প্রস্তাব

বিনোদন ডেস্ক: টালিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী গাঙ্গুলির ৪ দিনের কন্যা ইয়ালিনিকে চলচ্চিত্রে প্রবেশের টিকিট দিলেন জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা।

আরও পড়ুন: সিআইডি'খ্যাত ফ্রেডরিক্স আর নেই

শুভশ্রী এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করেছেন। যেখানে অঙ্কুশ হাজরার স্ট্যাটাসের স্ক্রিনশটকে স্টোরি দেন রাজপত্নী।

ইনস্টাগ্রামে অঙ্কুশকে তার ১ ভক্ত প্রশ্ন করেন, রাজ চক্রবর্তী ও শুভশ্রীর কন্যা ইয়ালিনিকে নিয়ে কিছু বলতে। যেখানে অঙ্কুশ লেখেন, আমার ভবিষ্যৎ নায়িকা। সেখানে অঙ্কুশ ও ইয়ালিনির নামের আদ্যক্ষর দিয়ে 'ইয়ালকুশ' হ্যাশট্যাগও ব্যবহার করেন এই অভিনেতা।

আরও পড়ুন: ‘লজ্জিত’ শাকিব খান

অনেকেই মজা করে বলেন, জন্মেই কি নায়িকা হয়ে গেছে ইয়ালিনি? বয়স মাত্র ৪ দিন! এটা তো বিশ্ব রেকর্ড।

নিজের সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী লিখেন, 'যারা আমায় শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সবাইকে আমি আলাদা করে ধন্যবাদ জানাতে পারিনি। আমি সবার ভালোবাসায়, শুভেচ্ছায় অভিভূত, উচ্ছ্বসিত। নিজেকে ধন্য বলে মনে হচ্ছে।' এই লেখার সাথে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। পরনে হাসপাতালের পোশাক, চোখে মোটা ফ্রেমের চশমা।

আরও পড়ুন: পরমব্রতের স্ত্রী হাসপাতালে

প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির বিয়ে হয়। পরে ২০২০ সালের ১২ সেপ্টেম্বর এই দম্পতির ১ম সন্তান ইউভানের জন্ম হয়। এরপর দ্বিতীয় সন্তান ইয়ালিনিকে পেয়ে তাদের জীবনের আকাঙ্ক্ষা যেন পূর্ণতা পেল।

সান নিউজ/একে/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা