সংগৃহীত ছবি
বিনোদন

মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই অভিনেতা। সেন্সর বোর্ডে আটকে থাকার পর তার অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’ মুক্তি পেতে যাচ্ছে।

আরও পড়ুন : দেশের প্রতিটি অর্জনে ছাত্রলীগ জড়িত

মান্নার মৃত্যুর পর বেশ কয়েকবার মুক্তি দিতে চাইলেও নানা জটিলতায় আলোর মুখ দেখেনি সিনেমাটি। বিজয় দিবস সামনে রেখে সিনেমাটির প্রযোজক ও পরিচালক আগামী ১৫ ডিসেম্বর প্রয়াত মান্নার ‘জীবন যন্ত্রনা’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন বলে জানা গেছে।

ছবিটির প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, বিজয় দিবস উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে আসছে মান্না অভিনীত শেষ সিনেমা। যুদ্ধের সময়কার গল্পের সিনেমা এটি, মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখেই মুক্তি দিতে চাই। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

আরও পড়ুন : একদিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫৩৪

চিত্রনায়ক মান্নার মৃত্যুর এত দিন পর ছবি মুক্তি দেওয়ার কারণ ব্যাখ্যায় তিনি বলেন, ‘লীলামন্থন’ নাম দিয়ে সিনেমাটি ২০১১ সালে সেন্সরে জমা দিই। নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি ও নানা জটিলতায় সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। করোনার কারণেও মুক্তি পিছিয়ে যায়। আমি মনে করি, এই সময়ে তারকাবহুল সিনেমাটির আবেদনও অনেকটাই কমে গেছে। সিনেমাটি মুক্তি দিলেও হয়তো লোকসান হবে। এরপরও এটি মুক্তি দিতে চাই। মান্নাভক্ত ও সাধারণ দর্শক অপেক্ষায় আছেন সিনেমাটির জন্য।’

২০১১ সালে সেন্সরে জমা পড়লেও ছবিটি ছাড়পত্র পায় ২০২১ সালে। সিনেমাটির পরিচালক জাহিদ হোসেন জানান, সিনেমাটির শেষ দৃশ্য ও ডাবিংয়ের কাজ শেষ করে যেতে পারেননি মান্না। এর আগেই তিনি পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। পরে ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় তার শহিদ হওয়ার দৃশ্যধারণ করা হয়। অভিনেতা রাতিন মান্নার অংশের আংশিক ডাবিং করেন।

আরও পড়ুন : শেখ হাসিনা পদত্যাগ করবেন না

‘জীবন যন্ত্রণা’ নির্মিত হয়েছে মুলত মুক্তিযুদ্ধের সময়ের একদল যৌনকর্মীর মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া নিয়ে। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে মান্না ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা