ছবি : সংগৃহিত
বিনোদন

তাবলিগ জামাতে গেলেন কাবিলা

বিনোদন ডেস্ক: দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অভিনেতা জিয়াউল হক পলাশ তাবলিগ জামাতে সময় দিচ্ছেন। তার বেশ কয়েকটি ছবি ও ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে একদিনে ৪ প্রাইমারি স্কুলে চুরি

বুধবার (৩০ আগস্ট) ফেসবুকে একটি স্টোরি পোস্ট করেন পলাশ।

ছবিতে দেখা যাচ্ছে, তিনি মসজিদের পাশে বসে পাঞ্জাবি-টুপি মাথায় সেলফি তুলছেন। এছাড়া আরও একটি ভিডিওতে দেখা যায়, পলাশ মসজিদের ভেতর ধর্মগ্রন্থ পাঠ করছেন, সামনে মুসল্লিরা বসে শুনছেন।

পলাশ ছোটবেলা থেকেই তাবলীগ জামাতে যান বলে জানা যায়। এর মাঝে অনেক দিন দূরে ছিলেন।

আরও পড়ুন: ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

তবে গত ২৪ আগস্ট তিন দিনের জন্য তাবলীগ জামাতে গিয়েছিলেন তিনি। সেখানে ৩ দিন ইবাদত শেষে ২৭ তারিখে বাসায় ফিরেছেন।

পলাশ তাবলিগে সময় দেওয়ার কারণে অভিনেতা চাষী আলমের বিয়েতেও উপস্থিত হতে পারেননি।

আরও পড়ুন: ঈশ্বরগঞ্জ পৌর আ’লীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত

এ বিষয়ে ‘ব্যাচলর পয়েন্ট’ নাটকের হাবু ভাই বলেন, ‘কিছুদিন আগে পলাশ বাবা হয়েছেন। সন্তান জন্মের আগে সে নিয়ত করেছিল তাবলিগে যাবেন।

আমার বিয়ের দিন ভোরে সে তিন দিনের জন্য বাড়ি থেকে বের হয়। তাই পলাশ বিয়েতে আসতে পারেনি।’

আরও পড়ুন: নোয়াখালীতে ভাইরাস জ্বরে বিএনপি নেতার মৃত্যু

এদিকে ভক্ত-অনুরাগীরাও পলাশকে তাবলিগে সময় দিতে দেখে বেশ খুশি হয়েছেন। তারা এই অভিনেতার মুখ থেকে ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা শুনে প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, কাজল আরেফিন অমি নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে আসেন জিয়াউল হক পলাশ। এ নাটকের ‘হাবু ভাই’ চরিত্রটি রূপায়ন করেন চাষী আলম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা