শুভশ্রী অন্তঃসত্ত্বা; স্বামী রাজ চক্রবর্তী করোনাক্রান্ত
বিনোদন

শুভশ্রী অন্তঃসত্ত্বা; স্বামী করোনাক্রান্ত

বিনোদন ডেস্ক:

প্রাণঘাতী কোভিড-১৯ বা করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন ওপার বাংলার পরিচালক রাজ চক্রবর্তী। সোমবার (১৭ আগস্ট) তিনি নিজেই টুইট করে এই খবর জানান।

রাজের স্ত্রী অভিনেত্রী শুভশ্রীসহ রিবারের বাকি সদস্যদের খুব দ্রুত করোনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে। শুভশ্রী এখন ৮ মাসের গর্ভবতী। রাজের বাবাও ভর্তি আছেন হাসপাতালে। সব মিলিয়ে খুব জটিল পরিস্থিতি রাজ চক্রবর্তীর পরিবারে।

টুইটারে রাজ লিখেছেন, 'বাবাকে কিছু দিন আগে হাসপাতালে ভর্তি করতে হয়। তার দুই বার করোনা পরীক্ষা হয়। কিন্তু দুই বারই রিপোর্ট নেগেটিভ আসে। আমারও করোনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু তাতে রিপোর্ট পজেটিভ এসেছে। আমি এখন হোম কোয়ারেন্টিনে আছি। আমার পরিবারের সদস্যদের দ্রুত করোনা টেস্ট করানো হবে।'

সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে রাজ-শুভশ্রীর ঘরে আসবে নতুন অতিথি। এই অবস্থায় তাদের বাড়িতে করোনা হানার খবরে চিন্তিত হওয়ার বিষয় বটে। সবার এখন একটাই প্রার্থনা যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠুক রাজ। এবং অবশ্যই শুভশ্রীর শরীরে যেন এই ভাইরাস বাসা বাঁধতে না পারে। করোনাকালে বেশির ভাগ সময়টা বাড়িতেই ছিলেন রাজ। স্ত্রী এবং বয়স্ক বাবা-মায়ের দেখাশোনা করছিলেন। তারপরেও করোনা তাকে ছাড়ল না।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা