আমির খানকে তুর্কি ফার্স্ট লেডির অভ্যর্থনা
বিনোদন

আমির খানকে তুর্কি ফার্স্ট লেডির অভ্যর্থনা

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেতা আমির খান নিজের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’র শুটিং করতে গিয়ে করোনার কারণে তুরস্কে আটকে থেকে অলস সময় পার করছিলেন। গতকাল শনিবার দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের অতিথি হয়ে বেড়িয়ে আসলেন এই বলিউড সুপারস্টার।

এদিন ইস্তাম্বুলে প্রেসিডেন্ট প্রাসাদ হুবের ম্যানসনে আমিরকে অভ্যর্থনা জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগান। এসময় তারা সামাজিক দায়বদ্ধতার নানা প্রকল্প, মানবিক সহায়তা কার্যক্রম, সাংস্কৃতিক বন্ধন, রসনা নিয়ে আলাপচারিতা করেন তারা।

আমির জানান, তার স্ত্রী কিছুদিনের জন্য তুরস্কে ছিল। ফলে দেশটির ব্যাপারে তার বেশ জানাশোনা। এ ছাড়া ভারত ও তুরস্কের পারিবারিক গঠন অনেকটা একই প্রকৃতির। এসময় উভয় দেশের খাবার, সংস্কৃতি ও হস্তশিল্প নিয়েও আলোচনা করেন তারা।

মার্কিন লেখক উইনস্টোন গ্রুমের লেখা উপন্যাস ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে ১৯৯৪ সালে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক রবার্ট জেনাকিস। টম হ্যাঙ্কস অভিনীত এ ছবি সেরা ছবি, সেরা পরিচালনাসহ বেশ কয়েকটি অস্কার পায়। সেই অস্কারজয়ী 'ফরেস্ট গাম্প'-এর রিমেক তৈরি করছেন আমির খান।

এদিকে, আমির খান ও করিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাবে ২০২১ সালের বড়দিনে। ছবিটি পরিচালনা করছেন অদ্বৈত চন্দন। আর এর যৌথ প্রযোজক আমির খান ও তার স্ত্রী কিরণ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা