ছবি-সংগৃহীত
বিনোদন

অনন্যার ব্যাগের মূল্য সাড়ে ৬ লাখ

বিনোদন ডেস্ক : অভিনয় ছাড়াও বিভিন্ন বিষয়ে চর্চায় থাকেন শোবিজ অঙ্গনের তারকারা। প্রায়শই দৃষ্টিনন্দন ও বিলাসী জিনিসপত্র ব্যবহারের করণেও আলোচনায় উঠে আসেন তারা। এদিকে থেকে কম যান না বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেও। পোশাক থেকে তার সাজসরঞ্জাম সবকিছুই দর্শকের নজর কাড়ে।

আরও পড়ুন : কান উৎসবে পরীমনির ‘মা’

সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন অনন্যা। পোশাকের চেয়ে তার হাতে থাকা ছোট্ট ব্যাগটি নেটিজেনদের নজর কেড়েছে।

এ ছবিতে দেখা যায়, অনন্যার পরনে পিংক কালারের ব্লেজার, হাতে রয়েছে সোনালি রঙের ছোট্ট একটি ব্যাগ। আর ক্যাপশনে লিখেছেন, ‘জীবন প্লাস্টিক, এটি দুর্দান্ত।’ এসবই ঠিক ছিল। কিন্তু ব্যাগটির মূল্য প্রকাশ্যে আসার পর জোর চর্চায় পরিণত হয়েছে।

বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিলাসবহুল ব্র্যান্ড জুডিথ লেইবার ব্যাগটি তৈরি করেছে। ব্যাগটি তৈরিতে স্বর্ণ ব্যবহার করা হয়েছে। বর্তমানে এ ব্যাগের মূল্য ৫ হাজার ৯৯৫ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৬ লাক ৪৯ হাজার টাকার বেশি।

আরও পড়ুন : এই প্রশ্ন পুরুষকে করা হয় না!

২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন অনন্যা পাণ্ডে। তারপর বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। অনন্যা পাণ্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইগার’। ক্রীড়া মারপিটধর্মী সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা। এছাড়া সিনেমাটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেন মার্কিন বক্সার মাইক টাইসন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা