ছবি: সংগৃহীত
বিনোদন

কান উৎসবে পরীমনির ‘মা’

বিনোদন ডেস্ক: এবারের কান উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রিমিয়ার হতে যাচ্ছে বাংলাদেশের একমাত্র সিনেমা ‘মা’। মঙ্গলবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অরণ্য আনোয়ার।

আরও পড়ুন: এই প্রশ্ন পুরুষকে করা হয় না!

এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। বিশ্ব মা দিবস উপলক্ষে ১৯ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

পরীমণি এখন মাতৃত্বকালীন ছুটিতে আছেন। তাই অনেক দিন হলো পর্দায় নেই তিনি। মা সিনেমার শুটিং শেষ করেই বিরতিতে গিয়েছেন পরী। ইতিমধ্যেই সিনেমার মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা। সিনেমাকে ঘিরে চলছে নানা প্রচারণা। প্রকাশ করেছেন সিনেমার পোস্টার, ট্রেলার, গান ও বিহাইন্ড দ্য স্টোরি।

আরও পড়ুন: কেরালার চেয়ে জরুরি ‘বাংলাদেশ স্টোরি’

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তৈরি হয়েছে মা সিনেমার গল্প। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের এক গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন অরণ্য আনোয়ার। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি।

অরণ্য পুলকের (এপি) ব্যানারে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

শুধু ডায়েট নয়, ওজন কমানোর পেছনে রয়েছে পাচনতন্ত্র ও বিপাকক্রিয়ার বড় ভূমিকা

ওজন কমানোর ক্ষেত্রে সাধারণত ক্যালরি কমানো, নিয়মিত...

লবণ অধ্যুষিত রামপালে সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ 

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা