ভেঙে গেল কঙ্কনা-রণবীরের সংসার
বিনোদন

ভেঙে গেল কঙ্কনা-রণবীরের সংসার

বিনোদন ডেস্ক:

বলিউডের তারকা দম্পতি কঙ্কনা সেন শর্মা ও রণবীর শোরে গত ৫ বছর ধরে আলাদা থাকছিলেন। ফলে এ বছরের শুরুর দিক থেকে গুঞ্জন উঠেছিল, পাকাপাকি আলাদা হয়ে যেতে পারেন দুই তারকা। কারণ তারা বিচ্ছেদের আবেদন করেছিলেন।

সেই গুঞ্জনই এবার সত্যি হল। আইনত বিবাহবিচ্ছেদ হয়ে গেল কঙ্কনা-রণবীরের। এই খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী কঙ্কনার আইনজীবী অমরুতা পাঠক।

তিনি জানান, ‘নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে আইনতভাবে আলাদা হয়েছেন কঙ্কনা এবং রণবীর।’ সদ্য সাবেক হওয়া এই দম্পতির হারু নামে একটি পুত্রসন্তান রয়েছে।

২০১০ সালে রণবীরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী কাম পরিচালক কঙ্কনা। সেই অনুষ্ঠানে দুই পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন। সংসার জীবনের চার বছরের মাথায় ২০১৩ সালে থেকে তাদের ব্যক্তিগত জীবনে সমস্যার কথা প্রকাশ্যে আসে। যদিও সেসবের মধ্যেও তারা সংসারটা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন।

কিন্তু ২০১৫ সালে রণবীরের থেকে আলাদা থাকা শুরু করেন কঙ্কনা। এর পরেও সংসার টিকিয়ে রাখতে এই দম্পতি কাউন্সিলিং করান বলে জানা যায়। তাতে কাজ হয়নি। অবশেষে এ বছরের ফেব্রুয়ারিতে তারা আইনত বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। সম্প্রতি তাদের আইনত বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা