ফাইল ছবি
বিনোদন

ছাড়পত্র পেল জয়ার ‘নকশীকাঁথার জমিন’

বিনোদন ডেস্ক: অবশেষে ছাড়পত্র পেয়েছে বিশ্বের নানা দেশে পুরস্কৃত ও জয়া আহসান অভিনীত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’। রুপালি পর্দায় মুক্তির প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে গুণী নির্মাতা আকরাম খান পরিচালিত চলচ্চিত্রটি।

আরও পড়ুন: ঈদে আসছে আদর-বুবলীর ‘লোকাল’

চলচ্চিত্রটির প্রযোজক টিএম ফিল্মসের চেয়ারপার্সন ফারজানা মুন্নী জানান, আনকাট সেন্সর পেয়েছে ‘নকশীকাঁথার জমিন’। সেন্সর বোর্ডের উপস্থিত দেশের গুণী চলচ্চিত্রজনের প্রশংসাও অর্জন করেছে ছবিটি।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে এনেছেন নির্মাতা আকরাম খান।

আরও পড়ুন : ভুটানে একা কী করছেন দীপিকা?

চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এতে তার বোনের চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসানকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

প্রযোজক ফারজানা মুন্নী বলেন, “আমরা চেয়েছিলাম, আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি চলচ্চিত্র প্রযোজনার মধ্য দিয়ে আমাদের টিএম ফিল্মসের যাত্রা শুরু হোক। আপনারা ইতোমধ্যেই জানেন, বাংলাদেশ সরকারের অনুদানের চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’ চলচ্চিত্রের প্রযোজনা সহযোগী হয়েছি আমরা।”

আরও পড়ুন : মিথিলার ‘প্রেমে পড়া বারণ’

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয় তার এ নির্মাণ। এর আগে ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়ে দেশের জন্য সম্মান বয়ে আনে ‘নকশীকাঁথার জমিন’।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা