আবারও সম্প্রচারে আসছে জনপ্রিয় ‘ফ্যামিলি ক্রাইসিস’
বিনোদন

আবারও সম্প্রচারে আসছে ‘ফ্যামিলি ক্রাইসিস’

বিনোদন ডেস্ক:

সময়ের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এনটিভি’র ‘ফ্যামিলি ক্রাইসিস’। করোনাভাইরাস ইস্যুতে এটির সম্প্রচার বন্ধ হয় গত ১ এপ্রিল। টানা চার মাস পর ফের সিরিজটি সম্প্রচারে আসছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

নির্মাতার ভাষ্যে, ‘‘করোনার কারণে ‘ফ্যামিলি ক্রাইসিস’ প্রচার বন্ধ ছিল সাময়িকভাবে। তবে ১১ আগস্ট থেকে এটি আবারও নিয়মিত সম্প্রচারে যাচ্ছে। আপাতত এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। আশা করছি এবারের পর্বগুলো আরও মজবুত হয়ে ধরা দেবে দর্শকদের কাছে।’’

রাজ জানান, ১১ আগস্ট থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে সপ্তাহে তিন পর্ব করে প্রচার হবে ‘ফ্যামিলি ক্রাইসিস’।

গত বছর ১ এপ্রিল থেকে ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়। পারিবারিক নানা জটিলতা নিয়ে তৈরি তারকানির্ভর এই সিরিজটি প্রথম থেকে পায় জনপ্রিয়তা।

ঠিক এক বছরের মাথায় চলতি বছরের ১ এপ্রিল থেকে ধারাবাহিকটির সম্প্রচার বন্ধ হয়। ওইদিন ১০৭তম পর্ব প্রচারের পর চ্যানেল কর্তৃপক্ষ এটি বন্ধের সিদ্ধান্ত নেয়।

নাটকটির নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ তখন জানান, সম্প্রচার বন্ধের কারণ করোনাভাইরাস!

‘ফ্যামিলি ক্রাইসিস’ রচনা করছেন মারুফ রেহমান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শর্মিলী আহমেদ, সোহেল খান, মুনিরা মুঠি, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, রুনা খান, মুকিত জাকারিয়া, শবনম ফারিয়া, সারিকা সাবাহ, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, তামিম মৃধা, রাইসা, সৌমিক প্রমুখ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা