আলাউদ্দীন আলী আর নেই
বিনোদন

আলাউদ্দীন আলী আর নেই

বিনোদন ডেস্ক:

প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (০৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আলাউদ্দিন আলীর ছেলে শওকত আলী রানা।

বেশ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন গুণী এই সংগীত পরিচালক। কয়েক মাস ধরে বাড়িতেই চিকিৎসা চলছিলো। হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার (০৮ আগস্ট) ভোর পৌনে পাঁচটায় তাকে দ্রুত আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়।

একদিন পার হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার জানিয়েছিলেন, উনার শারীরিক অবস্থা ভালো না। রক্তচাপ, হৃৎস্পন্দন অস্বাভাবিক। ফুসফুসের একটা অংশ পুরোপুরি নিমোনিক। উনার রক্ত চলাচলে ঝামেলা হচ্ছে। রাতে একটু স্বাভাবিক হলেও পরে আবার অস্বাভাবিক দেখা যায়। আজ সকাল থেকে তার ইউরিন আটকে গেছে। কিডনির ফাংশানে ঝামেলা। ফুসফুসেও কিছু জটিলতা রয়েছে। আগামী ২৪ ঘণ্টা তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

প্রসঙ্গত, অনেকদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন আলাউদ্দিন আলী। ২০১৫ সালের ৩ জুলাই তাকে ব্যাংকক নেওয়া হলে সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তার অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যান্সারের চিকিৎসাও চলছিল। এর আগে বেশ কয়েক দফায় তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা