ছবি-সংগৃহীত
বিনোদন

পূর্ণিমাকে দেখে আমি আবেগে আপ্লুত

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় দুই চিত্রনায়িকা শাবনূর ও পূর্ণিমা। এই তারকাদের এখন আর সিনেমায় দেখা যায় না।

আরও পড়ুন: মনের মানুষ খুঁজে দিন

বর্তমানে শাবনুর এখন অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। আর পূর্ণিমা দেশে রয়েছেন। তাকে সিনেমায় দেখা না গেলেও টিভি শো ও অনুষ্ঠানের উপস্থাপনা নিয়ে আছেন। সিনেমা থেকে দূরে থাকলেও নিজেদের মধ্যে ঠিকই যোগাযোগ রক্ষা করে চলেছেন তারা।

সম্প্রতি অস্ট্রেলিয়াতে গেছেন পূর্ণিমা। সেখানে শাবনুরের সঙ্গে দেখা করেছেন তিনি। আড্ডায় মেতে ওঠেন তারা। এমনকি ভক্তদের সঙ্গে ফেসবুক লাইভে এসে আড্ডা দিয়েছেন এই দুই তারকা। প্রাণ খোলা আড্ডায় একে অপরকে প্রশংসায় ভাসালেন তারা। এর মধ্যে একটি মজার ঘটনা শোনালেন পূর্ণিমা।

পূর্ণিমা বলেন, ‘আমি আপনাদের একটা সত্যি ঘটনা বলি। আপু তখন সুপারডুপার হিট, আপুর যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিনা এবং কোনো ছবির ধারে কাছে যেতে পারছি না। যখনই আমি শুটিং করতাম, আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন, ডিরেক্টররা ছিলেন, তখন বলতেন— কী এক্সপ্রেশন দাও, শাবনূরের মতো করো। শাবনূরকে নকল করো। শাবনূরকে কপি করো। সবাই বলছে যে, শাবনূরের এক্সপ্রেশন দেখছ? ওর চোখ কথা বলে ঠোট কথা বলে, শাবনূরের পায়ের যোগ্যতা তোমার নাই। আমি তখন বলতাম জ্বি জ্বি, আমি কর্নারে গিয়ে কান্না করতাম।’

আরও পড়ুন: বই লিখবেন পূজা চেরি

এদিকে পূর্ণিমাকেও প্রশংসায় ভাসান শাবনূর। দীর্ঘদিন পর পূর্ণিমার সঙ্গে দেখা হওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন শাবনূর। বলেন, ‘আমি আবেগে আপ্লুত পূর্ণিমাকে দেখে। সত্যি কথা আমার চোখ দিয়ে পানি চলে আসছে ওকে দেখে। অনেকদিন পর ওকে দেখে খুব ভালো লাগতেছে।’

নিজেদের সম্পর্ক নিয়ে এক ফাঁকে শাবনূর বলেন, ‘অনেকেই মনে করে আমাদের দুজনের সম্পর্ক দা-কুমড়ার মতো। আসতে কিন্তু তা নয়। আপনাদের ভুল ধারণা, আমাদের দুজনের কিন্তু দা-কুমড়ার সম্পর্ক না।’

আরও পড়ুন: শাহরুখ খানের স্ত্রীর বিরুদ্ধে মামলা

প্রসঙ্গত, শাবনূর বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ৯০ দশক থেকে এ পর্যন্ত আসা চিত্র তারকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় চিত্র তারকা হিসেবে বিবেচনা করা হয় তাকে। প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত চাঁদনী রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের।

প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সাথে জুটি গড়ে ব্যাপক জনপ্রিয়তা পান। একে একে এ জুটি সুপারহিট ছবি দিতে থাকেন। সালমানের অকাল মৃত্যুতে সাময়িক ভাবে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়লেও তার চিরায়ত বাঙালি প্রেমিকার ইমেজ এবং অসাধারণ অভিনয় ক্ষমতা তাকে দর্শকদের হৃদয়ে শক্ত আসন গড়তে সাহায্য করে। পরে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস আহমেদ ও শাকিব খান সাথে জনপ্রিয় জুটি গড়ে বেশ কিছু জনপ্রিয় ছবি উপহার দেন।

শাবনূর ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে তার ক্যারিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে রেকর্ড পরিমান ১০ বার মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।এছাড়াও ৩ বার তিনি বাচসাস পুরষ্কার লাভ করেন।

অপর দিকে, পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথচলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভাল হতে দিল না (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

পূর্ণিমা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে এফ আই মানিক পরিচালিত অপরাধ-নাট্যধর্মী লাল দরিয়া (২০০২), মতিউর রহমান পানু পরিচালিত প্রণয়ধর্মী মনের মাঝে তুমি (২০০৩), চাষী নজরুল ইসলাম পরিচালিত যুদ্ধভিত্তিক মেঘের পরে মেঘ (২০০৪) ও নাট্যধর্মী সুভা, এবং এস এ হক অলিক পরিচালিত প্রণয়ধর্মী হৃদয়ের কথা (২০০৬) ও আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮)। পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক হয় রিয়াজের বিপরীতে। রিয়াজের বিপরীতেই ২৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরায় মির...

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্...

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা