ছবি: সংগৃহীত
বিনোদন

মনের মানুষ খুঁজে দিন

বিনোদন ডেস্ক : বলিপাড়ায় তারকারা একের পর এক বিয়ে করলেও তাদের সাথে প্রতিযোগিতায় নেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বরং ইন্ডাস্ট্রিতে তার সতীর্থরা বিয়ে করছেন দেখে খুব খুশি এই অভিনেত্রী।

আরও পড়ুন : বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরিণীতি বলেন, সতীর্থরা বিয়ে করছেন বলে খুব ভাল লাগছে তার। তিনি নিজেও মনের মানুষ খুঁজছেন।

এ সময় অভিনেত্রী জানান, তিনিও বিয়ে করতে আগ্রহী। তবে তা হতে হবে ঠিক সময়ে, ঠিক মানুষটির সাথে।

আরও পড়ুন : জ্বালানি ডিপোতে আগুন, নিহত ১৭

তিনি বলেন, ‘আমাকে একটি ছেলে খুঁজে দিন, যাতে আমার ব্যক্তিগত জীবনটা সাজিয়ে নিতে পারি।’

‘হাসি তো ফাসি’র নায়িকা পরিণীতি আরও জানান, সন্তানের মা হতেও ইচ্ছে করে তার। ক্যারিয়ারেও ভারসাম্য চান তিনি।

আরও পড়ুন : ভূমিকম্প-সাইক্লোনে কাঁপল ভানুয়াতু

অভিনেত্রী নিজের খুশি, আনন্দ ভাগ করে নিতে চান আত্মীয় ও বন্ধুদের সাথে।

তিনি আরও বলেন, ‘যে দিন আমি আমার মনের মানুষটিকে খুঁজে পাব, তার প্রেমে পড়ব, আমিও নিশ্চয়ই বিয়ে করতে চাইব।’

আরও পড়ুন : এসি বিস্ফোরণে দগ্ধ ২

প্রসঙ্গত, আগামীতে ইমতিয়াজ় আলির ‘চমকিলা’ সিনেমায় দেখা যাবে পরিণীতিকে। এতে তার সহ-অভিনেতা হবেন দিলজিৎ দোসাঞ্জ। ছবিটির কাজে বর্তমানে পঞ্জাবে রয়েছেন এই অভিনেত্রী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

মুন্সীগঞ্জে প্রয়াত উপমন্ত্রী আব্দুল হাই  স্মরণে দোয়া মাহফিল 

মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা