ছবি: সংগৃহীত
বিনোদন

ভক্তদের নতুন খবর দিলেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক: ভক্তদের দারুন খবর দিলেন খ্যাতিমান বলিউড তারকা সোনাক্ষী সিনহা। নতুন সিনেমায় কাজ করতে চলেছেন জনপ্রিয় এ নায়িকা। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমার সেটে যোগ দিচ্ছেন সোনাক্ষী।

সম্প্রতি বার্লিন থেকে ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তার হাতে এখন বড় কাজ। এমন সুযোগ পেয়ে তিনি দারুণ খুশি।তাই নিজেই খবরটি তার ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন।

আরও পড়ুন: এবার অস্কার উপস্থাপনায় দীপিকা

সোনাক্ষী সোশ্যাল মিডিয়ায় লিখেন, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ সিনেমার মতো অসাধারণ প্রকল্পটির অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। অক্ষয়ের সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের। কিন্তু এই প্রথমবার টাইগারের সঙ্গে কাজ করতে যাচ্ছি। আমার আর তর সইছে না!’

জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ে এক দফা শুটিং শেষ হয়েছে এই সিনেমার। প্রযোজক জ্যাকি ভগানি এবার তার দলকে নিয়ে গেছেন স্কটল্যান্ড। সেখানেই পৌঁছে যাবেন সোনাক্ষী। তাই শেষ মুহূর্তের উত্তেজনা ধরে রাখতে পারছেন না। এই সিনেমার মূল দুই আকর্ষণ দুই মিয়াঁ, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ।

আরও পড়ুন: কঙ্গনা বলিউডে, মাঠে মা!

প্রসঙ্গত, সঞ্জয় লীলা ভানশালীর ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজ দিয়েই ওটিটিতে আত্মপ্রকাশ করবেন নায়িকা। এরই মধ্যে শুটিং শেষ করেছেন। এই সব মিলিয়ে সোনাক্ষীর ভক্ত-অনুরাগীরা নতুন কিছু পেতে যাচ্ছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা