দুই বাংলায় শাকিব-বুবলীর অনন্য রেকর্ড
বিনোদন

দুই বাংলায় শাকিব-বুবলীর অনন্য রেকর্ড

বিনোদন ডেস্ক:

দুই বাংলায় সিনেমার গানে অনন্য রেকর্ড গড়ল শাকিব খান ও শবনম বুবলী জুটি। বাংলা সিনেমার গানের মধ্যে ইউটিউবে দর্শক সবচেয়ে বেশি দেখেছে ‘দিল দিল দিল’।

এই জুটির প্রথম সিনেমা ‘বসগিরি’র গান এটি। ইউটিউব চ্যানেল ললিপপে ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর 'দিল দিল দিল' আপলোড করা হয়।
বুধবার (০৫ আগস্ট) পর্যন্ত দেখা হয়েছে ৭ কোটি ১০ লাখের বেশিবার।

সিনেমায় গান আলাদা আবেদন যোগ করে। কথায় বলে, গান হিট মানেই সিনেমা হিট! সেটি আবার প্রমাণ করল শাকিব-বুবলী জুটি। এখন পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দু’বাংলার অসংখ্য সিনেমার গানের মধ্যে সবচেয়ে বেশিবার দর্শক এ গান দেখেছেন। বলাবাহুল্য ৪ বছরে ইউটিউবে এতো ভিউস শুধু বাংলাদেশ নয়, কলকাতার কোনো সিনেমার গানেও নেই!

শামীম আহমেদ রনির পরিচালনায় ‘বগসিরি’ নির্মিত হয়েছিল খান ফিল্মসের ব্যানারে, যার কর্ণধার টপি খান। এ ব্যাপারে প্রযোজক গণমাধ্যমকে বলেন, শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের কোনো সিনেমার গান ৭ কোটি ভিউস হয়নি। ২০১৬ সালে এখনকার মতো ইউটিউব তেমন অ্যাভেলেবল ছিল না। নইলে আরও বেশি দর্শকের কাছে ‘দিল দিল দিল’ পৌঁছে যেত।

তারপরও এটি বাংলা সিনেমার গানে নতুন এক মাইলফলক। কাজটি সফল করতে নেপথ্যে যারা কাজ করেছেন সকলের কাছে কৃতজ্ঞতা জানাই বলেও টপি খান জানান। উল্লেখ্য, ‘দিল দিল দিল’ গানে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরান, তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দেন কণা। গানের কথা লিখেছিলেন কবির বকুল, কম্পোজিশন শওকত আলী ইমনের। থাইল্যান্ডে চিত্রায়িত দিল দিল গানটির কোরিওগ্রাফার ছিলেন বলিউডের আলিদ শেখ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা