বিনোদন

করোনাকে হারিয়ে ফিরলেন অমিতাভ

বিনোদন ডেস্ক:

টুইটারে তার ছেলেই প্রথম খবরটা দিলেন গতকাল রোববার (২ আগস্ট) বিকেলে। পরে তিনি নিজেই লিখলেন, ‘আমি কোভিড নেগেটিভ হয়েছি। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি এসেছি। এখন একক কোয়রান্টিনে রয়েছি।’ এই টুইটের সঙ্গে হাসিমুখে হাতজোড় করা নিজের ছবিও পোস্ট করলেন অমিতাভ বচ্চন। ছবির ওপরে বড় বড় অক্ষরে হিন্দিতে লেখা ‘ধন্যবাদ’।

হাঁফ ছাড়লেন দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তার ভক্তরা। গত ২৩ দিনে উত্তরপ্রদেশের মির্জাপুরের মন্দিরে অমিতাভের ছবি কোলে নিয়ে যারা যজ্ঞ করেছেন, কিংবা রক্ত দিয়েছেন কলকাতার ‘অমিতাভ বচ্চন মন্দিরে’। পুরীর সমুদ্রতীরে তার আরোগ্য কামনায় বালি-ভাস্কর্য গড়েছিলেন শিল্পী সুদর্শন পট্টনায়ক। সব দেখে প্রবীণদের কারও কারও মনে পড়েছিল ১৯৮২ সালে ‘কুলি’ ছবির সেটে গুরুতর আহত হয়ে অমিতাভের প্রাণসংশয়ের সময়ে তার জন্য দেশজোড়া প্রার্থনার কথা।

আজ তাই সবাইকে ধন্যবাদ দিয়েছেন ৭৭ বছরের অভিনেতা। টুইটারে লিখেছেন, ‘সর্বশক্তিমানের করুণা, মা-বাবুজির আশীর্বাদ, কাছে-দূরের বন্ধু ও ফ্যানেদের প্রার্থনা-দোয়া এবং নানাবতী হাসপাতালের অসাধারণ সেবার জন্যই আমি আজকের দিনটা দেখতে পেলাম।’

গত ১১ জুলাই রাত ১১টার পরে অমিতাভের করা একটা টুইটে চমকে উঠেছিল গোটা দেশ। সেদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অমিতাভ নিজেই জানিয়েছিলেন, তিনি কোভিড পজিটিভ। একটু পরে পুত্র অভিষেক জানান, করোনায় সংক্রমিত তিনিও। সেই রাতেই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন পিতা-পুত্র। কিছুদিন পরে করোনার সংক্রমণ ধরা পড়ে অভিষেকের স্ত্রী ঐশ্বর্যা ও কন্যা আরাধ্যার। তারা ইতোমধ্যেই সেরে উঠেছেন।

এক টুইটে অভিষেক লেখেন, ‘বাবার সাম্প্রতিক কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তিনি বাড়িতে বিশ্রাম নেবেন। তার উদ্দেশে আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’

অভিষেক নিজে অবশ্য এখনও সুস্থ নন। অন্য একটি টুইটে তিনি লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত কিছু কো-মর্বিডিটির কারণে আমি এখনও কোভিড-১৯ পজিটিভ এবং হাসপাতালেই রয়েছি। আপনাদের প্রার্থনায় আমি অভিভূত। আমি এটাকে (করোনা) হারিয়ে আরও সুস্থ হয়ে ফিরে আসবো। কথা দিলাম।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা