ছবি : সংগৃহিত
বিনোদন
নিজের ভালো বুঝতে পারছে রাজ

অভ্যাস পরিবর্তন করতে সময় লাগবে!

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত জনপ্রিয় প্রভাবশালী চিত্রনায়িকা পরীমনি ও তার স্বামী নায়ক শরিফুল রাজ হালের চর্চিত দুটি নাম।

আরও পড়ুন : বেডরুমের কথা আর বাইরে নয়

এই তারকা দম্পতি চর্চায় আছেন তাদের ব্যক্তিগত জীবনের ভাঙা-গড়ার খেলায়। এই মেঘ এই রোদ্দূর— ঠিক যেন লুকোচুরি খেলছেন এই জুটি। এ যেন সিনেমার আরেক মহাকাব্য।

বাইরে থেকে বোঝার উপায় নেই রাজ-পরীর সংসারে ঠিক কী চলছে। তাদের মুখ থেকে যতটুকু শোনা যায় ঠিক ততটুকু লেখা হয় খবরের পাতায়।

আরও পড়ুন : উড়াল দিচ্ছেন রাজ-পরীমনি!

এবার এলো তিক্ততা ভুলে সমঝোতার কথা। পরীর কথা শুনছেন রাজ। সম্পর্কের ভিত আরও মজবুত করতে দেশের বাইরে বেড়াতে যাবেন।

নতুন বছরের শুরুতে সপ্তাহখানেক লড়াই শেষে রাজ-পরী দুজনেই ফেরেন বসুন্ধরার বাসায়। এখনও পর্যন্ত ছেলে রাজ্যকে নিয়ে একসঙ্গেই আছেন।

আরও পড়ুন : আমরা দুবাইয়ে আসছি

রাজ্যর ৫ মাস পূর্তিতে কেক কেটে উদযাপনও করেন। তবে কি সব ভুলে আবারও এক হলো রাজ পরী?

পরিমনি জানালেন, প্রথমদিকে একটু-আধটু পাগলামি করলেও ধীরে ধীরে নিজের ভালো বুঝতে পারছেন রাজ। শুনছেন কথা।

আরও পড়ুন : ফিরলেন রিচি সোলায়মান

পরীমনি জানালেন, তবে কিছুটা যে সময় লাগবে সেটাও । তিনি বলেন, ‘একদিনে তো আর সব অভ্যাস পরিবর্তন করতে পারবে না, একটু সময় তো লাগবেই।’

রাজ্যর জন্মদিনে বাসা সাজিয়েছে রাজ। পরীর কথায়, ‘রাজ রঙিন বেলুন দিয়ে ঘর সাজিয়েছিল। রাতে আমরা দুজন মিলে বাবুকে সঙ্গে করে কেক কেটেছি। প্রতিদিনই যেন একটু করে রাজ্য বড় হচ্ছে।’

আরও পড়ুন : বিচ্ছেদের এই শহরে রয়ে যাব আমৃত্যু

দুবাইতে‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা থাকলেও সেখানে যাচ্ছেন না রাজ-পরী।

পরিমনি ও রাজ বিদেশে যাবেন ঠিকই সেটা ভ্রমণের উদ্দেশ্যে। এক্ষেত্রে রাজ ও রাজ্যর পাসপোর্ট হাতে এলেই পরিবারকে নিয়ে এ দম্পতি উড়াল দেবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা